Pankaj Upadhyay

নতুন অধ্যায়ের সূচনা, কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের দায়িত্বে গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়

২০০৩ সালে লজিস্টিকস শাখায় কমিশনপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২২:০৫

options
link
নতুন অধ্যায়ের সূচনা, কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের দায়িত্বে গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়
কলকাতার এমবার্কেশন হেডকোয়ার্টার্সের নতুন কম্যান্ডান্ট গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়।

ইন্ডিয়ান আর্মির কলকাতার এমবার্কেশন হেডকোয়ার্টার্সের নতুন কম্যান্ডান্ট হলেন গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়। ২৩ জুলাই থেকে কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার ইস্টার্ন ডিভিশনের রেল, আকাশ ও সমুদ্রপথে চলাচলের সমন্বয় সাধনে কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতায় এর সদর দপ্তরও রয়েছে।

Advertisement

গ্রুপ ক্যাপ্টেনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান একটি উল্লেখযোগ্য মাইলফলক। এক কার্যকাল শেষে গ্রুপ ক্যাপ্টেন এ.এল. কিশোর তাঁর উত্তরসূরি গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রমাণিত দক্ষতার সুবাদে, গ্রুপ ক্যাপ্টেন উপাধ্যায় এই সংস্থার নেতৃত্ব দিতে এবং তাঁর পূর্বসূরি কর্তৃক স্থাপিত সুদৃঢ় ভিত্তিকে আরও এগিয়ে নিতে উপযুক্ত অবস্থানে রয়েছেন।

Advertisement

২০০৩ সালে লজিস্টিকস শাখায় কমিশনপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়। বিমান বাহিনী একাডেমি, মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি (পুনে) এবং কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট-এর প্রাক্তন শিক্ষার্থী। সুদীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে গ্রুপ ক্যাপ্টেন উপাধ্যায় বিভিন্ন অপারেশনাল ইউনিট, প্রশিক্ষণ কেন্দ্র এবং বিমান বাহিনী ও কমান্ড সদর দপ্তরে গুরুত্বপূর্ণ সব পদে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.