প্রতিরক্ষায় স্বদেশি প্রযুক্তিতেই ভরসা! কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (জিআরএসই) লিমিটেডের আরও এক মাইলফলক। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) সোমবার দেশের নৌবাহিনীর হাতে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ— ‘দুনাগিরি’, ‘সংশোধক’ এবং ‘অগ্র’ তুলে দিল।
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই প্রথম একসঙ্গে নৌবাহিনীর জন্য একাধিক রণতরী নির্মাণ এবং হস্তান্তর করল। এর থেকে প্রমাণিত যে জিআরএসই-র নির্মাণ ক্ষমতা কতখানি বেড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধজাহাজ হস্তান্তর করে নিজেদের দক্ষতার প্রমাণ দিল কলকাতা তথা বাংলার গর্ব গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ‘দুনাগিরি’, ‘সংশোধক’ এবং ‘অগ্র’-র মধ্য দিয়ে এই নিয়ে ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলকে পৌঁছাল জিআরএসই। এর মধ্যে ৮০টি রণতরী ইতিমধ্যে সেনার হাতে তুলে দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, প্রজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি হয়েছে ‘দুনাগিরি’। উন্নত যুদ্ধজাহাজটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। জিআরএসই দ্বারা নির্মিত চারটি নজরদারি জাহাজের মধ্যে সর্বশেষটি হল ‘সংশোধক’। ভারতীয় নৌবাহিনীর নজরদারি জাহাজগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ সংযোজন। অন্যদিকে ‘আগ্র’ জিআরএসই দ্বারা নির্মিত আটটি ডুবোজাহাজ-বিধ্বংসী অগভীর জলযানের (এএসডব্লিউ-এসডব্লিউসি) অন্যতম। বলা বাহুল এই জাহাজগুলির সংযোজনে শক্তি বাড়বে ভারতীয় নৌসেনার। অন্যদিকে পাকিস্তান ও চিনের মতো শত্রু দেশগুলি শঙ্কিত হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?