Advertisement
Advertisement
West Bengal Assembly Election

এপ্রিলে বাড়তি ২ দিন ছুটি ঘোষণা রাজ্যের, জেনে নিন দিনক্ষণ

সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি থাকবে। এপ্রিলের চতুর্থ সপ্তাহে ২ দিন ‘ড্রাই ডে’ও ঘোষণা করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২০:০৯

options
link
এপ্রিলে বাড়তি ২ দিন ছুটি ঘোষণা রাজ্যের, জেনে নিন দিনক্ষণ zoom
এপ্রিলে বাড়তি ২ দিন ছুটি ঘোষণা রাজ্যের
Advertisement

রাজ্যের চাকরিজীবীদের জন্য সুখবর। এপ্রিলে বাড়তি ২ দিন ছুটি পাবেন সরকারি ও সরকার পোষিত সংস্থার কর্মীরা। কারণ, বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাষায় বলা হয়েছে, ভোটের দিনে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় অর্থাৎ যেদিন যে এলাকার ভোট সেখানকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি থাকবে।  

রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। এবার ২ দফায় হবে বিধানসভা নির্বাচন, ২৩ ও ২৯ এপ্রিল। সেই কারণেই এই দুটো দিনে রাজ্যের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাষায় বলা হয়েছে, ভোটের দিনে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় অর্থাৎ যেদিন যে এলাকার ভোট সেখানকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি থাকবে। রিপ্রেজ়েন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১-এর আওতায় এই নির্দেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা অন্যত্র কর্মরত তাঁদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে সংস্থা কোনওরকম বাধা দান করতে পারবে না। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া যে সরকারি কর্মীরা ভোটের ডিউটিতে যাবেন, তাদের যদি ফিরতে দেরি বা অন্য কোনও কারণে ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে ভোটের পরদিন স্পেশাল ছুটিও দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ভোটের দিনগুলিকে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৯ তারিখ বাংলায় মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.