গুরুংয়ের সমর্থনে জিতে দেখান, আলুওয়ালিয়াকে চ্যালেঞ্জ বিনয়ের

আগামী লোকসভা ভোটে বিজেপির জোটে নেই মোর্চা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১৬:৫৪

options
link
গুরুংয়ের সমর্থনে জিতে দেখান, আলুওয়ালিয়াকে চ্যালেঞ্জ বিনয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দার্জিলিংয়ে অশান্তির পর থেকে তিনি কার্যত নিরুদ্দেশ। এযাত্রায় পাহাড়ে যাননি। শিলিগুড়িতে দাঁড়িয়ে বিমল গুরুংয়ের পাশে থাকার বার্তা দিয়েছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ২৪ ঘণ্টার মধ্যে জবাব পেয়ে গেলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বিনয় তামাংয়ের চ্যালেঞ্জ গুরুংকে সঙ্গে নিয়ে ভোট লড়লে হাল ভয়ানক খারাপ হবে আলুওয়ালিয়ার।

Advertisement

[দৌলতাবাদের দেহ দেখে আতঙ্ক, ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোনোর সময় দগ্ধ ৩]

Advertisement

এটুকুতেই থামেননি জিটিএর কার্যনির্বাহী চেয়ারম্যান। কলকাতার গোর্খা ভবন সাংবাদিকদের সামনে বিনয় তামাং মনে করিয়ে দেন, গত লোকসভা ভোটে মোর্চার সঙ্গে জোট হয়েছিল বিজেপির। বিমল গুরুংয়ের সঙ্গে নয়। অতএব গুরুংয়ের নাম জপে যদি বৈতরণি পেরোনোর চেষ্টা করেন বিজেপি সাংসদ, তাতে হিতে বিপরীত হবে। একইসঙ্গে মোর্চার নবনির্বাচিত সভাপতির চ্যালেঞ্জ, গুরুংয়ের সঙ্গ নিলে গতবার যত ভোটে জিতেছিলেন আলুওয়ালিয়া, এবার তত ভোটে হারবেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, ২০১৯-এর নির্বাচনে বিজেপির সঙ্গে মোর্চার কোনও জোটের সম্ভাবনা নেই। এর ব্যাখ্যা দিতে গিয়ে বিনয়ের বক্তব্য, পাহাড়বাসী ওদের চান না। কারণ খারাপ সময়ে পাহাড়ের মানুষের সঙ্গে ছিলেন না দার্জিলিংয়ের সাংসদ। তিনি কার্যত নিখোঁজ হয়ে যান। উলটে প্ররোচনামূলক বক্তব্য রাখেন। পাহাড়ের অশান্তি পর্বে আলুওয়ালিয়ার নামে মিসিং পোস্টারও পড়েছিল। শান্ত হয়ে যাওয়া পাহাড়ে বিজেপি সাংসদ ঢুকলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিনয় তামাং। শুক্রবার শিলিগুড়িতে গেলেও পাহাড়মুখো হননি আলুওয়ালিয়া। ইউএপিএতে অভিযুক্ত বিমল গুরুংকে যেভাবে জননেতার সঙ্গে আলুওয়ালিয়া তুলনা করেছেন তাতে চটেছেন জিটিএর চেয়ারম্যান। বিনয়ের পালটা প্রশ্ন, জননেতা হলে পাহাড়েই থাকতেন গুরুং। পালিয়ে পালিয়ে বেড়াতেন না।

Advertisement

[দুর্গাপুরে গীতাঞ্জলির শো রুমে হানা ইডির, বাজেয়াপ্ত কিছু নথি]

২০১৪ সালে মোর্চার সমর্থনের জন্য বিপুল ভোটে দার্জিলিং কেন্দ্র থেকে জিতেছিল বিজেপি। সাংসদ হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মন্ত্রী হওয়ার পরও তিনি পাহাড়ের জন্য কিছুই করেননি বলে অভিযোগ দার্জিলিংবাসীর একটি বড় অংশের। পাহাড়ে ঢুকলে যে বিরোধিতার মুখে পড়তে পারেন তা আঁচ করে অশান্তির পর থেকে দার্জিলিংমুখো হননি আলুওয়ালিয়া। উলটে দীর্ঘদিন পর শিলিগুড়িতে এসে গুরুংয়ের পাশে দাঁডা়নোর বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা হাওয়া গরম অবস্থাতে বিজেপি নেতৃত্বকে দেওয়াল লিখন পড়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিনয় তামাং। কারণ পাহাড়ে যে আর বিমল শেষ কথা নন।

[চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিজনদের তাণ্ডবে উত্তাল রায়গঞ্জ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.