তোলাবাজির অভিযোগ আরও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় (TMC Councillor Sudarshana Mukherjee) দুই ঘনিষ্ঠের মাধ্যমে টাকা তুলেছেন বলে অভিযোগ। চাপের মুখে পরে সেই টাকা ফেরত দিয়েছেন বলেও জানা গিয়েছে। ভিডিও পোস্ট করে এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি সেটি সোশাল মিডিয়ায় আপলোড করেছেন।
আরও পড়ুন:
সম্প্রতি বাড়ি সংস্কার করছিলেন হাই কোর্টের আইনজীবী চিরঞ্জীব। অভিযোগ সেই সময় সুদর্শনা তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী পীযূষ দে ও পাপিয়া দাসকে আইনজীবীর কাছে পাঠিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। চিরঞ্জীব ১০ লক্ষ টাকা দিতে পারবেন না বলে জানালে, ৬ লক্ষ টাকাতে তাঁদের মধ্যে রফা হয় বলে দাবি। আরও অভিযোগ, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পীযূষ দে ও পাপিয়া দাস মোট ১.৫ লক্ষ টাকা নিয়েছেন। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বের চাপে পড়ে পীযূষ দে ও পাপিয়া দাস সেই টাকা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন বারাকপুরের বিধায়ক তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী তথা কৌস্তভ বাগচী। সেখানে দেখা গিয়েছে, এক মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি টাকা নিয়েছেন কি না? প্রথমে তিনি অস্বীকার করলেও পরে বলেন নিয়েছিলেন, তবে তা ফেরত দিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই
-
চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে! বরাত জোরে বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও