উত্তর ও দক্ষিণবঙ্গে অতিভারী-ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে একাধিক জেলায় লাল সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। শনিবার দক্ষিণে জারি কমলা সতর্কতা। ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দুপুরে ও রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল রবিবার যোগা দিবসের দিনও কলকাতাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। দুপুর-বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা। গতকাল মেঘলা আকাশ বৃষ্টিতে দিনের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি স্বাভাবিকের নিচে নেমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৮.২ মিলিমিটার।
আরও পড়ুন:
আগামিকাল রবিবার যোগা দিবসের দিন কলকাতাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি করা হয়েছে একুশে জুন পর্যন্ত। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। দার্জিলিং কোচবিহার ও কালিম্পং কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে। আগামিকাল রবিবার যোগ দিবসের দিনও লাল সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিনারে ডাল-রুটি, লকআপের মেঝেতেই রাত কাটল উদয়নের!
-
চোট সারিয়ে ৯ মাস পর ট্র্যাকে, কমনওয়েলথ গেমসে সোনার খোঁজে ‘সোনার ছেলে’ নীরজ
-
‘চুপ করে থাকো’, রাষ্ট্রসংঘের মহিলা প্রতিনিধিকে অপমান, নিজেকে ‘মালিক’ বলল ইজরায়েল
-
প্রেমের সম্পর্কে ‘জটিলতা’, ভিডিও কল চলাকালীনই কল্যাণীতে আত্মঘাতী নাবালিকা!
-
মধুচন্দ্রিমাতেও মার, বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টা! স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা