শুভঙ্কর বসু: রাজ্যের প্রতিটি স্কুলে সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করতে হবে৷ নিয়োগ করতে হবে কাউন্সেলর, স্কুলে রাখতে হবে সাজেশন বক্সও৷ স্কুলে শিশুদের যৌন হেনস্তা রুখতে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি নাদিরা পাথেরিয়া জানিয়েছেন, অবিলম্বে স্কুলগুলিতে আদালতের নির্দেশিকা কার্যকর করতে হবে রাজ্য সরকারকে৷ শিশুদের যৌন হেনস্তা রুখতে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করেছে কিনা, তা দেখার জন্য একটি নোডাল বডি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত৷
[ আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের]
গত বছরের ডিসেম্বর মাসের ঘটনা৷ দক্ষিণ শহরতলির জিডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়েছিল শহর৷ ঘটনায় স্কুলেরই দুই শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সমস্ত স্কুলে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনজীবী ফিরোজ এডুলজিকে আদালত বান্ধব নিয়োগ করেন হাই কোর্টের বিচারপতি নাদিয়া পাথেরিয়া৷ শহরের স্কুলগুলিতে শিশুরা ঠিক কতটা নিরাপদ? তা খতিয়ে দেখে হাই কোর্টে রিপোর্ট জমা দেন তিনি৷ সেই রিপোর্টের ভিত্তিতে স্কুলে যৌন হেনস্তা রুখতে শুক্রবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট৷
নির্দেশিকায় কী বলেছেন হাই কোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া? তাঁর স্পষ্ট নির্দেশ, শহরের প্রতিটি স্কুলে সেফটি ও সিকিউটিরি কমিটি গঠন করতে হবে৷কমিটির মেয়াদ একবছর৷ শিশুদের যৌন হেনস্তা রুখতে স্কুলের উপযুক্ত পরিবেশ তৈরি ও স্কুলের কর্মী-অভিভাবকদের সচেতন করার কাজ করবেন সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটির সদস্যরা৷ নজরদারিও চালাবেন তাঁরা৷ শুধু তাই নয়, প্রতিটি স্কুলে নিয়োগ করতে হবে কাউন্সেলর, রাখতে হবে সাজেশন বক্সও৷ বস্তুত, এ বছরের শুরুতেই ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শিশুদের যৌন হেনস্তা রুখতে নির্দেশিকা জারি করেছে সিবিএসই-আইসিএসই বোর্ড৷ সেই নির্দেশিকার ভূয়সী প্রশংসা করেছে কলকাতা হাই কোর্ট৷
[ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এ কী করলেন যাত্রী! ভিডিও দেখলে শিউরে উঠবেন]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে