সুব্রত বিশ্বাস: একেই বোধহয় বলে রাখে হরি তো মারে কে? চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রায় রেললাইনেই পড়ে যাচ্ছিলেন এক যুবক৷ আরপিএফের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পান তিনি৷ হাওড়া স্টেশনের এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে৷ এই ভিডিওই আপাতত কাঁপাচ্ছে নেটদুনিয়া৷
[আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের]
শুক্রবার সকাল দশটা নাগাদ হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল৷ ট্রেন ধরতে দেরি হয়ে গিয়েছিল এক যুবকের৷ প্রায় দৌড়তে দৌড়তে স্টেশন পৌঁছান তিনি৷ ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে৷ কোনওক্রমে একেবারে ট্রেনের শেষের দরজার হাতল ধরে উঠতে যান ওই যুবক৷ কিন্তু তাতেই ঘটে বিপত্তি৷ হাত ফসকে প্রায় রেললাইনে পড়ে যাওয়ার উপক্রম হয়৷ ততক্ষণে এই দৃশ্য দেখে আশপাশের যাত্রীরা জড়ো হয়ে গিয়েছেন৷ এই বুঝি ট্রেনের নিচে কাটা পড়লেন ওই যুবক, শুরু হয়ে গিয়েছে সেই গুঞ্জন৷ এমন সময় আচমকাই ঘটনাস্থলে এগিয়ে আসেন এক আরপিএফ জওয়ান৷ মরণাপন্ন ওই যাত্রীর হাত চেপে ধরেন তিনি৷ কোনওক্রমে হাত ধরে টেনে স্টেশনে তোলেন ওই যুবককে৷ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি৷
[রোজগারে টান, বেআইনি অটোর বিরুদ্ধে আন্দোলনে চালকদেরই একাংশ!]
যমে-মানুষে টানাটানির ঘটনা যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরা আরপিএফের প্রশংসা না করে পারেননি৷ ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ তবে আতঙ্ক যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে তাঁকে৷ রেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আপাতত কিছুটা স্বাভাবিক হয়েছেন তিনি৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ ঘটনা দেখে শিউড়ে উঠছেন অনেকেই৷ আরপিএফের উপস্থিত বুদ্ধিরও প্রশংসা করেছেন নেটিজেনরা৷
[লোকসভায় ঝাড়খণ্ড-অসমেও লড়বে তৃণমূল, ঘোষণা মমতার]
এর আগে একই ঘটনার সাক্ষী হয় চেন্নাইয়ের একটি স্টেশন৷ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির হাত থেকে রক্ষা করে মহিলা সবজি বিক্রেতাকে নবজীবন দান করেন এক আরপিএফ জওয়ান৷ সেই ঘটনাও দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল৷ এবার সেই জায়গা দখল করল হাওড়া স্টেশনের আরপিএফ আধিকারিকের নবজীবন দানের ঘটনা৷
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?