স্টাফ রিপোর্টার: শিক্ষক দিবস উদযাপনে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে কুড়ি হাজার টাকা দিল রাজ্য সরকার৷ আগামী সোমবার শিক্ষক দিবসের দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ শিক্ষকদের উপহার দেওয়া হবে৷ শুক্রবার নবান্নে একথা জানান তথ্য সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য৷
রাজ্যের মোট ৪৫টি সরকারি ডিগ্রি কলেজ, ৪২০টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও ১৭টি বিশ্ববিদ্যালয়কে যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হচ্ছে৷ ছাত্র-শিক্ষক সম্পর্ক ভাল রাখতে ও শিক্ষাক্ষেত্রে সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত বলে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ এছাড়াও আগামী সোমবার দুপুরে নজরুল মঞ্চে সেরা শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ পুরষ্কার দেওয়া হবে৷ সেরা বিদ্যালয় সম্মান পুরষ্কারও প্রদান করা হবে৷ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
সর্বশেষ খবর
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!