অর্ণব আইচ: ফের কলকাতায় ভয়াবহ আগুন। মধ্য কলকাতার অফিসপাড়া হিসেবে পরিচিত পোদ্দার কোর্ট চত্বরে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত কাজ শুরু করে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। তবে এদিনের আগুনে কোনও হতাহতের খবর নেই। সম্প্রতি খাস কলকাতার বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় মোট ১৪ জন মারা গিয়েছিলেন।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার বেলা ১২টা নাগাদ পোদ্দার কোর্টের ওই অফিসবাড়িতে আগুন লাগে। ওই বাড়ির নীচের অংশে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান রয়েছে। তারই একটি দোকানে আগুন দেখা যায়। কিছু সময়ের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্ক ছড়ায় আশপাশে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। পোদ্দার কোর্টে একাধিক অফিস, দোকান রয়েছে। দিনের ব্যস্ত সময়ে অফিসগুলিতে শতাধিক মানুষ কাজ করছিলেন। পোদ্দার কোর্টের ঢিল ছোঁড়া দূরত্বে লালবাজার। দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। পোদ্দার কোর্ট খালি করে দেওয়া হয়। সব অফিস কর্মীদের নীচে নামিয়ে আনা হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা হয় সাধারণ মানুষদের।
ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানের আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। মোট আটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। শটসার্কিট থেকে ওই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দোকানের এসি থেকেও ওই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর তদন্ত শুরু হবে। এই কথাও বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেই বিষয়টি এখনও জানা যায়নি। আগুনে কোনও হতাহত হয়নি বলে খবর।
অতি সম্প্রতি কলকাতার বড়বাজারের একটি হোটেলে আগুন লেগেছিল। ওই ঘটনায় মোট ১৪ জন মারা গিয়েছিলেন। গত কয়েক দিনে কলকাতার একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই সবের রেশ কাটতে না কাটতেই এবার পোদ্দার কোর্টে আগুন লাগল।
সর্বশেষ খবর
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার
-
হার্ট নিয়ে চিন্তা? ওষুধ নয়, পাতে এই ১১ ফল রাখলেই কেল্লাফতে!