Sujit Bose

হালকা খাবার, বারবার ভেঙেছে ঘুম! ইডি হেফাজতে প্রথম রাত কেমন কাটল সুজিত বসুর?

জানা যাচ্ছে, তদন্তে যা নথি উদ্ধার হয়েছে, তা সামনে নিয়ে এখন ধৃতকে জেরা করবেন ইডি আধিকারিকরা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৪:৪৭

options
link
হালকা খাবার, বারবার ভেঙেছে ঘুম! ইডি হেফাজতে প্রথম রাত কেমন কাটল সুজিত বসুর?

ইডির আবেদনে সাড়া দিয়ে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে কেটেছে প্রথম রাত। জানা যাচ্ছে, রাতে হালকা খাবার খেয়েছিলেন তিনি। রাতে বারবার ভেঙে গিয়েছে ঘুম।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হালকা খাবার খান সুজিত বসু। রাতে বারবার ঘুম ভেঙে যায় তাঁর। বুধবার সকাল সকাল উঠে পড়েন তিনি। প্রথমে লিকার চা খান। তারপর প্রাতঃরাশে হালকা খাবার খেয়েছেন তিনি। তারপর শুরু হয়েছে জেরাপর্ব। জানা যাচ্ছে, তদন্তে যা নথি উদ্ধার হয়েছে, তা সামনে নিয়ে এখন ধৃতকে জেরা করবেন ইডি আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার ম্যারাথন জেরার পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল, মঙ্গলবার সকালে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে শারীরিক পরীক্ষার পর সুজিতকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। বেলায় তাঁকে আদালতে তোলা হয়। তাঁকে ইডি হেফাজতে রেখে জেরা করা হবে। সেই ইঙ্গিত গতকাল রাতেই পাওয়া গিয়েছিল। সুজিতকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে রেখে জেরার আবেদন আদালতে জানান ইডি আধিকারিকরা। আদালতে সওয়াল-পালটা সওয়াল চলে। এরপর বিচারক সুজিতকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ দিন সিজিও কমপ্লেক্সই তাঁর ঠিকানা।

Advertisement

গতকাল আদালতে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ইডি। তদন্তে অসহযোগিতার পাশাপাশি তাঁদের তরফে দাবি করা হয়, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের কাছে থেকে যেসব ডিজিটাল তথ‍্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী সুজিত বোস একাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছেন। উঠে এসেছে নিতাই দত্তের নামও। সুজিত বোস এবং পরিবারের ব‍্যঙ্ক অ‍্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাব পেয়েছে ইডি। সুজিত বসুর একটি রেস্তরাঁ রয়েছে। যা করোনাকালে বন্ধ ছিল। তা সত্ত্বেও আয় হয়েছে কোটি কোটি টাকা! 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.