রাজ্যে পরিবর্তনের ঝড়। এবার অযোগ্যদের বিরুদ্ধে কড়া হাতে অ্যাকশন। সরকারের পালাবদলের পর একে একে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ ভাঙছে! এবার যাঁরা দুর্নীতি করে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই সব অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুদ-সহ বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় নতুন সরকার। স্কুল শিক্ষা দপ্তরের তরফে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
চিঠিতে বলা হয়েছে, ২০১৬-র এসএসসির প্যানেলে অর্থের বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার জন্য ২০২৫ সালে ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। কিন্তু তা এতদিন অমান্য করা হয়েছে। সেই বেতনই আদায় করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে সেই টাকা তাঁরা আদায় করবেন তা অবশ্য এখনই প্রকাশ করা হয়নি। শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফে জেলাশাসকদের পাঠানো চিঠিটি প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে চিহ্নিত অযোগ্যদের। বছর কয়েক আগে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল তাতে ভুরি-ভুরি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে।
২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ১৮,৪১৮। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের সেই পরীক্ষায় শেষপর্যন্ত ১৮০৬ জনকে অযোগ্য শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এঁদের অনেকেই সাদা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পান। ভূগোল বিষয়ের এক পরীক্ষার্থী মাত্র ১২টি প্রশ্নের উত্তর লিখেই মেধাতালিকায় তৃতীয় হন। এবার সেই সকল অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করার প্রথম পদক্ষেপ হিসেবে চিঠি পাঠাল শিক্ষা দপ্তর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার



