Domicile Certificate

SIR-এ নথি হিসেবে কমিশনে গণ্য ডোমিসাইল সার্টিফিকেট, জেনে নিন কীভাবে পাবেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র

তৃণমূলের চাপে পড়ে এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদলে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবার থেকে কমিশন নির্ধারিত ১১ নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে তা জানানো হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৬:৩২

options
link
SIR-এ নথি হিসেবে কমিশনে গণ্য ডোমিসাইল সার্টিফিকেট, জেনে নিন কীভাবে পাবেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র
ফাইল ছবি।

তৃণমূলের চাপে পড়ে এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদলে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবার থেকে কমিশন নির্ধারিত ১১ নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে তা জানানো হয়েছে। তবে এ বিষয়ে শর্তও রয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রই একমাত্র গৃহীত হবে। অন্য কারও সই করা সার্টিফিকেট নথি হিসেবে গ্রাহ্য নয়। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে পাবেন এই ডোমিসাইল সার্টিফিকেট।

Advertisement

ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। তার জন্য যেতে হবে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। সেখানেই আবেদন করা যাবে। অনলাইনেই জমা দিতে পারবেন আবেদন মূল্য। তবে আপনি কোন রাজ্যের বাসিন্দা তার উপর নির্ভর করছে আবেদন মূল্য হিসেবে কত টাকা জমা দিতে আপনাকে। কয়েকটি রাজ্যে আবার ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন করা যায় অ্যাপের মাধ্যমেও।

Advertisement

তবে অফলাইনেও পেতে পারেন ডোমিসাইল সার্টিফিকেট। রাজস্ব অফিস, কালেক্টর বা ডেপুটি কালেক্টর অফিস, জেলা ম্যাজিস্ট্রেট অফিস অথবা মহকুমা ম্যাজিস্ট্রেট, নাগরিক পরিষেবা কর্নার বা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার অফিসে যাবতীয় নথি নিয়ে গেলেও পাবেন ডোমিসাইল সার্টিফিকেট।

Advertisement

মাথায় রাখবেন এই সার্টিফিকেট পেতে হলে আপনাকে রাজ্যের নির্দিষ্ট সময়ের বাসিন্দা হতেই হবে। তা সর্বনিম্ন ৩ বছর, সর্বোচ্চ ১৫ বছর। সেই সঙ্গে আধারকার্ড, প্যান কার্ড, ভোটার আইডির মতো নথি থাকা বাধ্যতামূলক। স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে দিতে হবে বিদ্যুতের বিল বা গ্যাসের নথি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.