অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুলকারে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন! চালক ও খালাসিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে হাওড়া হাঁসখালি পোল এলাকায়।
[ শহরের স্কুলে তিন ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মারধর]
স্বামী ও স্ত্রী দু’জনেই চাকরি করেন। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার কেউ নেই। রাজ্যের সর্বত্রই এখন রমরমিয়ে চলছে পুলকারের ব্যবসা। পুলকারে চেপেই রোজ স্কুল যেত নির্যাতিতা শিশুটি। হাওড়ার শিবপুরের একটি সরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী সে। পরিবারের লোকের অভিযোগ, গত বেশ কয়েক দিন ধরেই তার উপর যৌন নির্যাতন চালাচ্ছিল পুলকারের চালক ও খালাসি। কিন্তু, প্রথমে পরিবারের লোককে কিছুই জানায়নি শিশুটি। বুধবার স্কুল থেকে ফিরে মাকে গোটা ঘটনা খুলে বলে সে। বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকেরা। অভিযোগ পাওয়ামাত্র তৎপর হয় পুলিশ। বুধবার রাতে হাওড়ার আন্দুল রোডের হাঁসখালি পোলের কাছে একটি আবাসন থেকে পুলকারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল সাগর মণ্ডল ও দেবজিত লাহা৷ দু’জনকেই ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত। এদিকে এই ঘটনায় এখনও আতঙ্কে শিশুটি।
শুক্রবার অপর একটি ঘটনায় উত্তেজনা ছড়ায় কেষ্টপুরের মিশনারি স্কুল অ্যাসেম্বলি অফ গড চার্চ৷ তিনজন ছাত্রীকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ৷ আঁকা শেখানোর নামে স্কুলের এক শিক্ষক তিন ছাত্রীকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার স্কুলে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক দিব্যেন্দু সরকারকে গণধোলাই দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অভিভাবকদের রোষের মুখে পড়তে হয় স্থানীয় তৃণমূল নেতা মাইকেল মণ্ডলকেও।
[ মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে চার]
সর্বশেষ খবর
-
ইরানে বিয়ের আসরে মার্কিন বিমান হানা, ‘হরমুজ আমাদের দখলেই’, ‘শান্তিচুক্তি’ নাকচ করলেন ট্রাম্প
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল