আপাতত ভাঙা যাবে না তিলজলার বেআইনি নির্মাণ। শুক্রবার শুনানিতে স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে হবে এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:
ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা গিয়েছিল বুলডোজার অ্যাকশানের কথা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন শুভেন্দু। সম্প্রতি তিলজলা অগ্নিকাণ্ডের পর শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলা-সহ একাধিক জায়গায় চালানো হয় বুলডোজার। সেই ঘটনার জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। পরবর্তীতে বেশ কয়েকটি নির্মাণ ভাঙার ঘটনায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত।
শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে ছিল বেআইনি নির্মাণ ভাঙা মামলার শুনানি। সেখানেই বিচারপতি দত্ত পালের নির্দেশ, ওই সব নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় থাকবে। মামলাকারী ভাড়াটিয়াদের ৩০ দিনের মধ্যে বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। ফলে সাময়িক স্বস্তি পেলেন মামলাকারীরা।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে বুলডোজার অ্যাকশন নিয়ে আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজলাসে দাঁড়িয়ে মমতা বলেন, “এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী