কলকাতায় থাকলে প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে এদিন অন্য মেজাজে ধরা দিলেন তিনি। ইকো পার্কে ৫৩ লাখি বাইক চালালেন দিলীপ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
দিলীপ ঘোষ মানেই অন্য কিছু। তিনি কোনওদিনই কারও পরোয়া করেন না। আচরণে সর্বদা ডোন্ট কেয়ার ভাব। রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, তাঁর যা ঠিক মনে হয়, বরাবরই তা করেন। তবে তাঁর এই দাবাং আচরণে যে বাংলায় বিজেপির জায়গা করে নিতে খানিকটা হলেও সুবিধা হয়েছে, তা বলাই বাহুল্য। কারণ, স্পষ্টবাদী নেতা চান সকলেই। যদিও বাংলায় পদ্মের বীজ বপণ করলেও মাঝে দীর্ঘদিন দল তাঁকে ব্রাত্য করেছিল। তাঁর বিয়ের সিদ্ধান্ত নিয়েও কম বিতর্ক হয়নি। যদিও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন।
আরও পড়ুন:
পরবর্তীতে দেখা গিয়েছে, তাঁকে ছাড়া যে চলবে না তা বুঝেছে দল। সসম্মানে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজের জায়গা। বিধানসভা নির্বাচনে জিতে বর্তমানে মন্ত্রী তিনি। তবে অভ্যাসের বদল ঘটেনি। এখনও কলকাতায় থাকলে প্রতিদিন সকালে তাঁর দেখা মেলে ইকো পার্কে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তাঁর সাধ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ, ৫৩ লাখি বাইকে উঠে পড়েন তিনি। পিছনে একজনকে বসিয়ে নিজে বাইক চালিয়ে ঘোরেন ইকো পার্কের ভিতরে। এর আগেও দিলীপকে বাইক চালাতে দেখা গিয়েছিল। তবে এই বিলাসবহুল বাইকে দিলীপের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য