সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ ঘণ্টার টানাপোড়েনের পর উদ্ধার হয়েছে চুরি হওয়া শিশু৷ ধরা পড়েছে অভিযুক্তও৷ তারপরও যেন স্বস্তি নেই৷ কারণ অভিযুক্তর দাবি, পাঁচদিনের শিশুপুত্রটি তাঁরই৷ আর জন্মদাত্রী মা’র দাবি, নিজের শিশুকে চিনতে তাঁর ভুল হতেই পারে না৷ তাই আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুচুরি কাণ্ডের নিষ্পত্তির জন্য ডিএনএ টেস্টের ফলাফলের দিকে তাকিয়ে পুলিশ৷
[আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের]
ইতিমধ্যেই শিশু চুরিতে অভিযুক্ত চিন্ময়ী বেজ ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কেন এই ধরনের কাজ সে করেছে, তাও জানার চেষ্টা চলছে৷ পুলিশ জেরার মুখে চিন্ময়ী নাকি জানিয়েছে, সরস্বতী নস্করকে আগে থেকে চিনত সে৷ একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সরস্বতীর গর্ভবতী হওয়ার কথাও জানত৷ কিন্তু কেন সে এই কাজ করেছে সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে গর্ভবতী ছিল চিন্ময়ী বেজও৷ কিন্তু কোনও কারণে তার ‘মিসক্যারেজ’ হয়ে যায়৷ সেই আবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে সে৷ পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার থেকে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে চিন্ময়ী৷ তবে এর নেপথ্যে হাসপাতালের আয়া চক্রের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷
[কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ দুই জঙ্গি]
হাসপাতালে কেমন করে প্রবেশ করল অভিযুক্ত মহিলা? পুলিশ মনে করছে কয়েক মাস আগে গর্ভবতী হওয়ার কারণে হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল চিন্ময়ীর৷ তার সুযোগ নিয়েই হাসপাতালে অবাধে প্রবেশ করে যায় সে৷ এদিকে শিশু চুরির পর সরস্বতী নস্কর জানিয়েছিলেন, এক অজ্ঞাত পরিচয় সবুজ শাড়ি পরে থাকা মহিলার হাতে নিজের শিশুকে দিয়ে ব্লাড রিপোর্ট আনতে গিয়েছিলেন তিনি৷ এরপরই এসে দেখেন শিশু-সহ মহিলা উধাও৷ পরে সংবাদ মাধ্যমে সিসিটিভি ফুটেজের সহায়তায় ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার হয় শিশুটি৷
[শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?