International Yoga Day 2026

রেড রোডে যোগ কার্নিভাল, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রথমবার কলকাতায় যোগ দিবস পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:৫৮

options
link
রেড রোডে যোগ কার্নিভাল, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতার রেড রোডে যোগ দিবস উপলক্ষে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2026) উপলক্ষে আজ রেড রোডে মেগা যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari), রাজ্যপাল আর এন রবি-সহ আরও অনেকে। এই প্রথমবার কলকাতায় যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী। এদিন রেড রোডে যোগ মঞ্চে উপস্থিত হয়ে যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। এরপর প্রায় ৩০-৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন তিনি। যোগাভ্যাসে অংশ নেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরাও।

Advertisement

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের উদ্যোগে প্রথমবার পশ্চিমবঙ্গে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল সাড়ে ৬ নাগাদ রেড রোডে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছৌ নাচ ও ঢাকের তালে তাঁকে স্বাগত জানানো হয়। এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ২১ জুন সবথেকে বড় উৎসবে পরিণত হয়েছে। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যোগ সবাইকে জুড়ে দেয়। গীতায় যোগের কথা বলেছে শ্রীকৃষ্ণ। যোগ জীবনশৈলিতে ভারসাম্য আনে। ৭০ বছর বয়সেও ৫০ বছরের অনুভূতি দেয় যোগ। ৪০ বছরেও ২০ বছরের ফিটনেস দিতে পারে। পশ্চিমবঙ্গে যোগ দিবসের গুরুত্বের কথাও জানান তিনি। এছাড়াও তিনি জানান, যোগ মানসিক স্বাস্থ্যও ভালো রাখে। ১২০ দেশের ৩০ লাখের বেশি লোক এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

Advertisement

এদিন যোগ দিবসের মঞ্চ থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন রাজ্য সরকারি উদ্যোগে যোগ দিবস পালিত হত না। কারণ অজানা। যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। ভুলিয়ে দেওয়া যোগকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে শতকোটি প্রণাম জানান শুভেন্দু। এতদিন বিশ্বের দরবারে যোগই যে ভারতের ঐতিহ্য তা মনে করিয়ে দেন তিনি। পাশাপাশি জানান, জনস্বাস্থ্যে যোগের ভূমিকা অপরিসীম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.