Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
International Yoga Day

মোহনবাগানে পালিত যোগ দিবস, দেশের ফুটবলের উন্নতি কামনা সবুজ-মেরুন কর্তাদের

রবি সকালে রেড রোডের যোগোৎসবে সকলের সঙ্গে মিলে শরীরচর্চায় শামিল হন প্রধানমন্ত্রী। তারপরেই মোহনবাগান ক্লাবেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:১০

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:১০

options
link
মোহনবাগানে পালিত যোগ দিবস, দেশের ফুটবলের উন্নতি কামনা সবুজ-মেরুন কর্তাদের zoom
এদিন শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: কৌশিক দত্ত

১২তম আন্তর্জাতিক যোগ দিবসে শামিল হয়েছে গোটা বিশ্ব। এবছর যোগ দিবস পালন করতে কলকাতায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতা-মন্ত্রীরাও যোগাসনে যোগ দিলেন। মহাসমারোহে যোগ দিবস (International Yoga Day) পালিত হল মোহনবাগান ক্লাবেও। সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন এদিন। বিশেষ করে এদিন শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছবি: কৌশিক দত্ত

রবি সকালে রেড রোডের যোগোৎসবে সকলের সঙ্গে মিলে শরীরচর্চায় শামিল হন প্রধানমন্ত্রী। তারপরেই মোহনবাগান ক্লাবেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সচিব সৃঞ্জয় বোস জানান, কলকাতার ময়দানে যোগ দিবস পালনের সেরকম চল নেই। কিন্তু সেটার সূচনা হওয়া প্রয়োজন। সভাপতি দেবাশিস দত্তের মতে, বছরে শুধু একটা দিন নয়, নিয়মিত যোগাভ্যাস করতে হবে। এদিন যোগ দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবে বহু কচিকাঁচাদের দেখা গেল যোগাসন করতে। এদিন যোগাসনের শিক্ষক ছিলেন সন্দীপ পাল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mohun Bagan Marks Yoga Day, Srinjoy Bose Calls for Growth of Indian Football
ছবি: কৌশিক দত্ত

যোগ দিবস পালনের মধ্যেই মোহনবাগান ক্লাবের দুই কর্তা মুখ খুললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন পদক্ষেপ নিয়ে। শনিবার জানা গিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম বদলে ‘ফুটবল ফেডারেশন অফ ভারত’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে এআইএফএফের বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে নাম পরিবর্তনের আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ফিফার অনুমোদন লাগবে। পাস করাতে হবে কার্যকরী কমিটিতে। এছাড়াও ম্যাচের আগে জাতীয় সংগীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়ার নিয়ম প্রস্তাব করা হয়েছে।

ছবি: কৌশিক দত্ত

সেই বিষয়টি নিয়ে সৃঞ্জয় বলেন, “দু’টো গানই আমাদের উদ্বুদ্ধ করে। ফেডারেশনের নাম বদলে ‘ভারত’ রাখাটাও খুবই ভালো। কিন্তু গানের পাশাপাশি খেয়াল রাখতে হবে দেশের ফুটবলের উন্নতি যেন হয়। বিশ্বর‌্যাঙ্কিংয়ে ভারত যেন অন্তত ১০০টি দেশের মধ্যে পৌঁছতে পারে, সেদিকে লক্ষ্য স্থির করা উচিত।” অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিবস পালন না হলেও রেড রোডের যোগাসনে লাল-হলুদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।

ছবি: কৌশিক দত্ত

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.