মলয় কুণ্ডু: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। বদল এল ইনটালিজেন্স ব্যুরোর ডিজিপি পদে। এতদিন এই পদের দায়িত্ব সামলে আসা আধিকারিককে পাঠানো হল ট্রাফিকে। সোমবার নবান্নের তরফে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হল।
বছর ঘোরার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে যে রুটিন রদবদল হবে সেটাই স্বাভাবিক। কিছুদিন আগে আমলা পদে একাধিক রদবদল করা হয়েছিল। এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএসদের মধ্যে বদল করা হল। সিদ্ধনাথ গুপ্ত ছিলেন এসসিআরবি-র ডিজিপি। তাঁকে ইনটালিজেন্স ব্যুরোর ডিজি পদে পাঠানো হল। আবার আইবি-র ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে পাঠানো হল ট্রাফিকের এডিজি এবং আইজিপি পদে। এই পদে ছিলেন ড. রাজেশ কুমার সিং। তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি (নীতি নির্ধারণ) পদে।
নবান্নের তরফে জানানো হয়েছে, রুটিন মাফিক এই রদবদল করা হয়েছে। যদিও নেপথ্য কারণ নিয়ে আইপিএস মহলে আলোচনা শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’