মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অতীতে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটাকাও মাইনে নেন না। বই লিখে যে রয়্যালটি পান, তাতেই তাঁর সংসার চলে যায়। রাজ্যের পালাবদলে সেই রয়্যালটিও বন্ধ হয়ে গিয়েছে তাঁর? খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। বিজেপি সরকারের ভয়েই প্রকাশকরা সেই টাকা এবছর এখনও দেননি! তেমনই ইঙ্গিত করেছেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেত্রী।
আরও পড়ুন:
আজ, মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না! সেই অভিযোগও তিনি করেছেন। সরকারের তরফ থেকে কোনও কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না! কর্মসূচির জন্য আদালতে যেতে হচ্ছে বলে অভিযোগ মমতার। এরপর সুর চড়িয়ে বড় অভিযোগ করেছেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে লেখালিখির সঙ্গে যুক্ত। প্রবন্ধ, গল্প, কবিতার বই রয়েছে তাঁর। যে পরিমাণ বই বিক্রি হয়, সেই রয়্যালটিতেই তাঁর সংসার চলে যায়। অতীতে সেই কথা একাধিকবার বলেছেন মমতা। পালাবদলের পর সেই রয়্যালটিও তিনি এখন পাচ্ছেন না!
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে নানা কু’কথা বলে। যদিও তারা জানে যে আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এবছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে।” তিনি আরও বলেন, “মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।” প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সরকারের থেকে পেনশনও নেন না! রয়্যালটি আটকে নেত্রীর আয়ের মূল উৎসই বন্ধ করে দেওয়া হল? সেই প্রশ্ন উঠেছে।
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, “আমায় আপনারা যত আটকানোর চেষ্টা করবেন, তত দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াব। আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ