কলকাতা ছাড়িয়ে রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনকে। সেই বিষয়ে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে চার জেলায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমোদন আপাতত বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর। বলা হয়েছে, জেলার স্কুলগুলিতে পুরনো নিয়মেই এখন পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। এই বার্তা জেলার আধিকারিকদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে এই সংস্থা। সেই ব্যবস্থা সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেই কথা জানানো হয়। কলকাতার কিছু স্কুলে মিড ডে মিল প্রক্রিয়া শুরুও হয়। সেই দায়িত্ব পেয়েছে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’। এরপর রাজ্যের চার জেলা- হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের স্কুলগুলিতে আগামী দিনে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে।
কিন্তু সেই প্রক্রিয়া চালু হওয়ার আগেই ওই অনুমোদন বাতিল হল। এই বিষয়ে একটি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে বিকাশ ভবনের তরফে। বলা হয়েছে, ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল। ওই চার জেলায় যেভাবে পড়ুয়াদের পাতে মিড ডে মিল সরবরাহ চলছে, আপাতত তেমনই চলবে। জেলার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না হয়। নির্দিষ্ট সময়ে সেই খাবার স্কুলেই পড়ুয়াদের বসিয়ে খাওয়ানো হয়। এখন তেমনই চলবে। কিন্তু কেন এই নির্দেশিকা? সেই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কলকাতায় ‘অন্নামৃত ফাউন্ডেশন’ যেমনভাবে স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করছে, তেমনই চলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও