Jadavpur University

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কারা ছিল? পুলিশি তদন্তের ভিত্তিতে গ্রেপ্তারির দাবি প্রদেশ কংগ্রেসের।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৯:২২

options
link
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস
যাদবপুর ক্যাম্পাসে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে এবার তদন্তের দাবিতে সরব কংগ্রেস

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে অবাধ যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে এবার সরব প্রদেশ কংগ্রেস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলকাতা পুলিশের কাছে এনিয়ে তদন্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। রবিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি। পোস্টে তাঁর বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধার বিকাশের জায়গা। এখানে সবাই পড়াশোনা করার সুযোগ পায় না। এমন জায়গায় কেউ কেউ যা করছে, তাতে স্পষ্টত বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা নষ্ট হচ্ছে, বদনাম বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের কাছে তাঁর আবেদন, একাজে যারা জড়িত, তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হোক।

Advertisement

Advertisement

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ এই খবর প্রকাশিত হওয়ার পরই তাৎপর্যপূর্ণভাবে ঘটনার তদন্তের দাবিতে সরব হল প্রদেশ কংগ্রেস। এতদিন যাদবপুর ক্যাম্পাসে মুক্ত চিন্তার প্রকাশের নামে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ, ‘আজাদি’ স্লোগান, দেদার নেশা-যৌনতা চলে বলে বারবার অভিযোগ করে আসছিল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এসব যাতে অবাধে চালানো যায়, তাই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ক্যাম্পাসে সিসিটিভি বসানোর বিরোধিতা করে বলেও অভিযোগ এবিভিপির। এবার যাদবপুর ক্যাম্পাসে পরিবেশ নষ্ট ও কলুষিত করার অভিযোগে গর্জে উঠল প্রদেশ কংগ্রেসও।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রায়ান্ধকারে তোলা ভিডিওটিতে একজন পুরুষকে দেখা যাচ্ছে, সঙ্গীকে প্রায় বোঝা যাচ্ছে না। তারা যে যৌনতায় মত্ত, সেটা পরিষ্কার। কে বা কারা ওই কাজে লিপ্ত, কারাই বা ভিডিও তুলে ভাইরাল করেছে, সেসবই অজানা। ভিডিওটি বছর খানেক আগেকার বলে জানা গিয়েছে। তবে এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, গেটে বসানো নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়া, অশান্তির তদন্তে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ-সহ ধারাবাহিক ঘটনার মাঝে পুরনো ভিডিওটি ফের ভাইরাল হওয়া নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে যথারীতি তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে।

Advertisement

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ এই খবর প্রকাশিত হওয়ার পরই তাৎপর্যপূর্ণভাবে ঘটনার তদন্তের দাবিতে সরব হল প্রদেশ কংগ্রেস। এতদিন যাদবপুর ক্যাম্পাসে মুক্ত চিন্তার প্রকাশের নামে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ, ‘আজাদি’ স্লোগান, দেদার নেশা-যৌনতা চলে বলে বারবার অভিযোগ করে আসছিল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এসব যাতে অবাধে চালানো যায়, তাই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ক্যাম্পাসে সিসিটিভি বসানোর বিরোধিতা করে বলেও অভিযোগ এবিভিপির। এবার যাদবপুর ক্যাম্পাসে পরিবেশ নষ্ট ও কলুষিত করার অভিযোগে গর্জে উঠল প্রদেশ কংগ্রেসও। সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি, ভাইরাল ভিডিওটিতে খোলা জায়গায় রাতের অন্ধকারে যৌনতায় লিপ্ত থাকতে যাদের দেখা গিয়েছে, অবিলম্বে তদন্তের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.