অর্ণব আইচ: স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে বড়সড় হামলার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি৷ এই সংক্রান্ত তথ্য আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে৷ অ্যালার্ট করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে৷ জানা গিয়েছে, সেই তথ্যসূত্র ধরেই যৌথ অভিযানে দুই জামাত জঙ্গিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশ পুলিশের এটিএস৷ গ্রেটার নয়ডার সুরাজপুর থেকে তাদের পাকড়াও করা হয়েছে৷ সূত্রের খবর, তাদের জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা এবং তারা নিজেদের জামাত যোগের কথা স্বীকার করে নিয়েছে৷
[স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার দম্পতি]
পুলিশ সূত্রে খবর, ধৃত প্রথম জঙ্গির নাম, মুশারফ হোসেন (মুশা) ওরফে নজরুল ইসলাম ওরফে রেজাউল করিম৷ দ্বিতীয়জনের নাম রুবেল আহমেদ ওরফে মণিরুল ইসলাম৷ এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রংপুরে৷ গতমাসেই এরা বাংলাদেশ থেকে চোরাপথে এরাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে৷ এরপর সোজা চলে যায় উত্তরপ্রদেশে৷ গা ঢাকা দেয় সেখানকার সুরাজপুরে৷ জানা গিয়েছে, গোপন সূত্র মারফত সেই খবর প্রথমে পেয়েছিলেন এই রাজ্যের গোয়েন্দারা৷ তাঁরাই খবরটি পৌঁছে দেন উত্তরপ্রদেশের গোয়েন্দাদের৷ এরপরেই, মঙ্গলবার যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশে পুলিশের এটিএস৷ পুলিশ জানিয়েছে, এরা দুজনেই জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য৷
[কেমন ছিল মোদির ছেলেবেলা, এবার পর্দায় ফুটে উঠবে সেই কাহিনি]
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে নাশকতার বড়সড় ছক কষছে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী৷ এই বিষয়ে আগেই দিল্লি-সহ আরও বেশ কয়েকটি রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছিল প্রশাসন৷ জইশ-ই-মহম্মদের তিন জঙ্গির থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে গোয়েন্দারা সতর্ক করেছিল বিভিন্ন রাজ্য সরকারকেও৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি-সহ কয়েকটি রাজ্যকে টার্গেট করেছে বিভিন্ন পাক ও বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি। এমনকি কাশ্মীরেও হামলার ছক রয়েছে তাদের৷
সর্বশেষ খবর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’
-
সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?
-
বাটার চিকেনে মজে হালান্ড, নরওয়ে তারকার সাফল্যের ‘সিক্রেট’ আর কোন ভারতীয় খাবার?
-
হিংসা-ঘৃণার পৃথিবীতে আরও বেঁধে থাকার বার্তা দেয় ‘অনেকদিন পর’, কেমন হল?