নব্যেন্দু হাজরা: পিলারে ফাটলের জের। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।
তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।
দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। তবে কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের