Buldozer action in Kolkata

শহরজুড়ে বুলডোজার অ্যাকশন! বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে ৫ জায়গায় পুরসভার অভিযান

দুর্নীতিতে 'জিরো টলারেন্স' নীতিতেই এগোচ্ছে শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরের বেআইনি নির্মাণে নজর পুরসভার।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৬:০৫

options
link
শহরজুড়ে বুলডোজার অ্যাকশন! বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে ৫ জায়গায় পুরসভার অভিযান
কলকাতায় বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে নামল বুলডোজার।

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরের বেআইনি নির্মাণে নজর পুরসভার। রবিবার সকালে শহরজুড়ে চলল বুলডোজার অ্যাকশন (Buldozer action in Kolkata)। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা পুলিশে ঘিরে রেখে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। 

Advertisement

রবিবার তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ড, যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার।

তিলজলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই বেআইনি কারখানা ও অগ্নিসুরক্ষা বিধি না মানা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে অ্যাকশনে নামে পুরসভা। রবিবার তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ড, যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে শুরু হয় অ্যাকশন। পুলিশে ছেয়ে যায় এলাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেলেঘাটা থানা এলাকার ইস্ট কুরিয়া রোডের একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। ওই বাড়ি রাজু নস্কর নামে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বলে জানা গিয়েছে। চলতি মাসের ২১ তারিখে ওই বাড়িতে নোটিস সাঁটিয়ে গিয়েছিল পুরসভা।

এদিন সকালেই বেলেঘাটা থানা এলাকার ইস্ট কুরিয়া রোডের একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। ওই বাড়ি রাজু নস্কর নামে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বলে জানা গিয়েছে। চলতি মাসের ২১ তারিখে ওই বাড়িতে নোটিস সাঁটিয়ে গিয়েছিল পুরসভা। ৪৮ ঘণ্টার মধ্যে বিল্ডিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল রাজু নস্করের কাছ থেকে। কোনও উত্তর না পেয়েই আজ পুরসভার ডেমোলিশন টিম পৌঁছে যায় সেখানে। হাতুড়ি, গাঁইতি দিয়ে শুরু হয় ভাঙার কাজ। তারপরেই বেআইনি বাড়ি গুঁড়িয়ে দিতে নামানো হয় বুলডোজার। 

Advertisement

জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অ্যাকশন চলেছে রবিবার সকালে। সঠিক নিয়ম না মেনেই পাঁচতলা বিল্ডিং কীভাবে? ঘটনাস্থলে পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্যদিকে জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অ্যাকশন চলেছে রবিবার সকালে। সঠিক নিয়ম না মেনেই পাঁচতলা বিল্ডিং কীভাবে? ঘটনাস্থলে পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “গত সরকারের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। পুরসভার নজরেই বেআইনি নির্মাণ হয়েছে। বড় নেতাদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে বেআইনি কাজ হয়েছে। পুলিশ চাইলেও কিছু করতে পারেনি। যাঁরা বেআইনি নির্মাণ করেছে, যাঁরা এই বেনিয়মে মদত দিয়েছে, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি বেআইনি বাড়ি ভাঙার কাজে যেন আশেপাশের কোনও বাড়ির ক্ষতি না হয়, তাও পুরসভাকে সতর্ক করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন