রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটের (KMC Election) বাদ্যি বেজে গিয়েছে। জোরকদমে চলছে প্রচারও। এর মাঝেই কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বঙ্গ বিজেপি (BJP)। সেই ইস্তেহারে অবশ্য তৃণমূলের একাধিক কর্মসূচিরই পুনরাবৃত্তি রয়েছে।
কলকাতার স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে উন্নতির একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রয়েছে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনাও।
এক ঝলকে দেখে নিন বিজেপির পুরভোটের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি:
- ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’।
- পাড়ায় পাড়ায় হবে সরকারি চিকিৎসা কেন্দ্র।
- ‘হর ঘর জল প্রকল্প’ ও আম্রুত প্রকল্পে মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বলে রাখা ভাল, ইতিমধ্যে কলকাতার সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গিয়েছে।
- বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ। যদিও ইতিমধ্যে কলকাতার বয়স্কদের জন্য সেই প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার।
- কলকাতাকে দূষণ মুক্ত করতে ১০টি স্মোগ টাওয়ার তৈরি হবে।
[আরও পড়ুন: সেনা চপার দুর্ঘটনা LIVE UPDATE: চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই মৃত! দাবি ANI সূত্রের]
- বর্জ্য পদার্থ নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা। কলকাতার জন্য নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রয়েছে।
- আদিগঙ্গার পুনরজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
- দুর্গাপুজোর প্রতিমা তৈরি থেকে বিসর্জন-প্রতিটি ঘটনা তুলে ধরার জন্য জাদুঘর তৈরি হবে। দুর্গাপুজোর প্রধান মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানোর জন্য থাকবে সরকারি ট্যুর গাইড। রাজ্যের তৃণমূল সরকার দুর্গাপুজোর জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে। ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করা থেকে প্রতিমা বিসর্জনের সময় কার্নিভালের আয়োজন করা হয়েছে।
- পাড়ায়-পাড়ায় সংগীতের শিক্ষাকেন্দ্রে তৈরি হবে।
- কলকাতা মেট্রো, ট্রেন, ট্রাম, বাস যাত্রীদের জন্য ইউনিফায়েড কার্ড আনার পরিকল্পনা করা হয়েছে।
[আরও পড়ুন: Nagaland Firing: এলোপাথাড়ি গুলি ছুঁড়েছিল সেনা, আমাদের থামতেও বলেনি, অভিযোগ নাগাল্যান্ড গুলি কাণ্ডের আহতের]
আনুষ্ঠানিক প্রকাশের আগেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর হাতে এসে পৌঁছেছিল গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহার। প্রসঙ্গত, সোমবার রাতে পাঁচতারা হোটেলে বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। সকলে তাঁর কাছে আলাদা করে সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রচারের জন্য কর্মী, সমর্থক পাওয়া যাচ্ছে না। মণ্ডল সভাপতিরা নামছে না। সেই বৈঠকেই ইস্তেহার নিয়ে আলোচনা হয়।
রইল বিজেপির কলকাতা পুর নির্বাচনী ইস্তেহার
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি