অর্ণব আইচ: ফ্রায়েড রাইসে মরা আরশোলা! আর একটু হলেই চলে যাচ্ছিল পেটের ভিতরে। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বাইপাস সংলগ্ন চাইনিজ রেস্তরাঁয়। শুক্রবার রাতে এই ঘটনায় রেস্তরাঁর বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন রজত পাল নামে এক ব্যবসায়ী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একেই ভাগাড় কাণ্ডের পর আতঙ্কে মাংস মুখে তুলতে ভয়ে কাঁটা বাঙালি। গোদের উপর বিষফোড়ার মতো এবার খাবারে আরশোলার ঘটনা। কাঠগড়ায় শহরের ওই চাইনিজ রেস্তরাঁ।
[থানার ভিতরই মহিলা পুলিশকর্মীর উপর হামলা, অভিযোগ এক মহিলার বিরুদ্ধেই]
জানা গিয়েছে, যাদবপুরের বিজয়গড়ের বাসিন্দা রজত পাল তাঁর স্ত্রী শতরূপা পাল ও ৬ জন বন্ধুকে নিয়ে খেতে আসেন ক্রিস্টোফার রোডের ওই চাইনিজ রেস্তরাঁয়। অর্ডার করা হয় বিভিন্ন ধরনের খাবার। একসময় রজতবাবুর স্ত্রী লক্ষ্য করেন, ফ্রায়েড রাইসের মধ্যে পড়ে রয়েছে একটি মরা আরশোলা। এ দৃশ্য দেখার পরই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। অভিযোগ, বিষয়টি রেস্তরাঁর ম্যানেজারকে জানান রজতবাবু। কিন্তু তাতে কর্ণপাত নাকি করেননি ম্যানেজার। উলটে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ম্যানেজার, এমনটাই অভিযোগ রজত পালের। তিনি জানিয়েছেন, সেইসময় রেস্তরাঁয় গ্রাহক বলতে শুধুমাত্র তাঁরাই ছিলেন। তাই বাদানুবাদের সময় তাঁরা একটু ভয় পেয়ে যান। বাধ্য হয়ে তখন ফোন করে পুলিশকে বিষয়টি জানান তাঁরা।
[মুহুরি স্ত্রীর সাহায্যে বারবার জামিন, ফের পুলিশের জালে কুখ্যাত ল্যাংড়া গৌতম]
পরে প্রগতি ময়দান থানার পুলিশ এসে তাঁদের রেস্তরাঁ থেকে বের করে থানায় নিয়ে যায়। সেখানেই রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রজতবাবু। এদিকে ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় তাঁর স্ত্রীকে। পরে অভিযুক্ত রেস্তরাঁয় গিয়ে দেখা যায়, সেটি বন্ধ হয়ে গিয়েছে। তাই এই বিষয়ে তাদের কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।
সর্বশেষ খবর
-
কর্মী-সমর্থকদের ঘেরাটোপে থানায় হাজিরা অভিষেকের, ক্যামাক স্ট্রিট কাণ্ডের তলবে সাড়া
-
নেপালের বন্যায় ভেসে গিয়েছে বাসস্থান, নিখোঁজ প্রভু! ধ্বংসস্তূপে ঠায় অপেক্ষা কুকুরের
-
স্কুলেই ‘তাল উৎসব’, মিড ডে মিলে পাতে পড়ল তালের বড়া, ফুলুরি, লুচি! চেটেপুটে খেল পড়ুয়ারা
-
‘ও একটা আবর্জনা, নদর্মার মতো মানসিকতা,’ সানা মকবুলের নিশানায় মাহি ভিজ! জোর জল্পনা
-
প্রোজেক্টের কাজে জয়পুর গিয়েছিলেন বাংলার পড়ুয়া, চলন্ত ট্রেন থেকে ভ্যানিশ! উদ্বিগ্ন পরিবার