সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিক দেওয়াল ঘেরা খালি জমি। ময়লার গাড়িতে আবর্জনা না ফেলে সেখানেই প্লাস্টিক ছুড়ে দিচ্ছেন অনেকে। শহরের একাধিক ওয়ার্ডের এমন ঘটনায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। অভিযুক্তদের প্রথমে নোটিস, তারপরেও না শুনলে তাদের নামে মিউনিসিপ্যাল কোর্টে কেস করার নিদান দিয়েছেন মেয়র। কেসে অভিযুক্ত প্রমাণিত হলে দিতে হবে জরিমানা। নিয়ম অনুযায়ী প্রথমবার প্লাস্টিকের প্যাকেট ফেললে ২২১ টাকা, দ্বিতীয়বার ফেললে ৩৩১ টাকা, তারপরেও না শুনলে ৪৪১ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন, পুলিশের জালে প্রাক্তনী]
শুক্রবার বেহালার ১১৫ নম্বর ওয়ার্ড থেকে মেয়রকে ফোন করেন সময়িতা দাস। পশ্চিম পুটিয়ারির ১৪/৩এ চান্দের ভিলেজ রোড এলাকার বাসিন্দার অভিযোগ, ‘‘সরু গলির মধ্যে বাড়ি। ঢুকতে পারে না ময়লার গাড়ি। কষ্ট করে মেন রোডে গিয়ে ময়লা না ফেলে অনেকেই তাই ছুড়ে দিচ্ছেন পাশের খালি জমিতে। পুতিগন্ধময় হয়ে রয়েছে এলাকা।’’ স্থানীয় কাউন্সিলর রত্না শূরকে জানিয়েছিলেন সময়িতা। রত্না শূরের কথায়, সাধারণ মানুষ সচেতন না হলে এই দুঃসহ অবস্থা ঠেকানো অসম্ভব। বর্ষার এ মরশুমে ডেঙ্গু আতঙ্ক শহরজুড়ে। ফেলে দেওয়া ডাবের খোলা, চায়ের কাপে জল জমার ঘটনায় শঙ্কিত মেয়র ফিরহাদ হাকিম। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য দফতরের কর্মীদের দ্রুত ওই এলাকায় যেতে বলেছেন মেয়র।
[আরও পড়ুন: ‘আমিও জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলাম’, যাদবপুর কাণ্ডে ফিরহাদ]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও