সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত। আজ মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মহানগরের পাশাপাশি জেলাগুলিতেও পারদ নেমেছে এক ধাক্কায় অনেকটাই। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শ্রীনিকেতনে তাপমাত্রা ৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। বাঁকুড়ায় পারদ নেমেছে ১১.৩ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আসানসোলের তামপাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গেও শীতের দাপট অব্যাহত। কৃষ্ণনগরে তাপমাত্রা নেমেছে ১০.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার ফলে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। জলপাইগুড়িতে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি। মালদায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই জমাটি ইনিংস আগামী কয়েকদিন একইভাবে জারি থাকবে বলে আবহওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?
-
১৪১ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়, হোমিওপ্যাথিতে নয়া ডাইলিউশন সি-রিঙ্গারের
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও