ঘিঞ্জি এলাকায় আগুন মোকাবিলায় বাইক বাহিনী নামাচ্ছে দমকল

দমকলের তরফে কেনা হয়েছে ১০০টি অত্যাধুনিক বাইক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৯, ১৭:১২

options
link
ঘিঞ্জি এলাকায় আগুন মোকাবিলায় বাইক বাহিনী নামাচ্ছে দমকল

নব্যেন্দু হাজরা: দাউ দাউ করে জ্বলছে বহুতল। চারপাশে লোকে লোকারণ্য। কিন্তু কিছু করার নেই। কারণ চারপাশে এত ঘিঞ্জি গলি যে দমকল ঢুকতে পারছে না। তারমধ্যেই শুরু ক্ষোভ-বিক্ষোভ। পরিস্থিতি দেখে মাথায় হাত দমকলের শীর্ষ কর্তাদের। কীভাবে নিভবে আগুন?

Advertisement

শহর কলকাতায় এমন দৃশ্য হামেশাই দেখা যায়। দমকলের গাড়ি ঢুকতে না পারায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় কর্মীদের। এমন পরিস্থিতি এড়াতেই তাই দমকলের তরফে কেনা হয়েছে ১০০টি অত্যাধুনিক বাইক। যে বাইকেই থাকবে আগুন নেভানোর যাবতীয় সরঞ্জাম। দুটি ফায়ার এক্সটিংগুইসার থেকে পাইপ, জল থেকে ড্রাই কেমিক্যাল পাউডার। যা দিয়ে দ্রুত আগুন নেভানোর কাজ করতে পারবেন কর্মীরা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই বাইকগুলির রেজিস্ট্রেশন করা হবে। আর চলতি মাসেই হবে ১০০ টি বাইকের উদ্বোধন।

Advertisement

[গরম পড়ার মুখে স্বস্তি, বসন্তের শহর ভিজল বৃষ্টিতে]

জানা গিয়েছে, এই বাইক নিয়ে দমকলকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবেন। যখন যেখানে আগুনের খবর আসবে, সেখানে দ্রুত পৌঁছে যাবে বাইকবাহিনী। কন্ট্রোল রুম থেকে তাঁদের নির্দেশ দিলেই বেরিয়ে পড়বেন তাঁরা। এই বাইকের জন্য থাকবে আলাদা সাইরেন। তাই সিগন্যালে আটকাবে না তাঁদের। যখন যেখানে আগুন লাগবে সেই এলাকার আশপাশে বাইক নিয়ে থাকা দমকলকর্মীরা দ্রুত পৌঁছে যাবেন ক্ষতিগ্রস্ত এলাকায়। ভিড় ঠেলে গলির মধ্যেই ঢুকে পড়বেন আগুন নেভাতে। প্রাথমিকভাবে পরিস্থিতি মোবাবিলা শুরু হয়ে যাবে তৎক্ষণাৎ।

Advertisement

দমকলের আধিকারিকরা জানাচ্ছেন, ঘন জনবসতিপূর্ণ এলাকা বা গলি যেখানে রয়েছে, সেই এলাকায় আগুন লাগলে দমকলের গাড়ি ঢুকতে পারে না। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পরে। সাধারণ মানুষেরও প্রাণহানির আশঙ্কা থাকে। দূরে গাড়ি রেখে পাইপ দিয়ে জল তুলতে অনেকটা সময় বেরিয়ে যায়। কিন্তু এবার আর তা হবে না। আগুনের খবর পেলেই আগে ঘটনাস্থলে চলে যাবে দমকলের বাইকবাহিনী। তারপর যাবে দমকলের গাড়ি। কারণ বাইকেই থাকবে আগুন নেভানোর যাবতীয় সরঞ্জাম। ফোম থেকে শুরু করে দুটি অগ্নি নির্বাপক যন্ত্র, জল, ড্রাই কেমিক্যাল পাউডার-সহ যাবতীয় জিনিস। যা দিয়ে ছোটখাটো আগুন নেভানো তো যাবেই। আপৎকালীন পরিস্থিতি সামাল দিয়ে আগুন ছড়ানোও আটকানো যাবে। সূত্রের খবর, শর্ট সার্কিট হয়ে আগুন লাগা থেকে দাহ্য পদার্থ থেকে লাগা আগুন সমস্তকিছুই নিভবে। দমকলের এক আধিকারিক জানান, এখন দুটি রয়্যাল এনফিল্ড রয়েছে বটে, তবে তা সেভাবে ব্যবহার হয় না। নতুন বাইক আনাই হচ্ছে ঘিঞ্জি এলাকায় ঢুকে আগুন নেভানোর জন্য।

চন্ডিগড়ের মতো শহরে এমনই বাইক-দমকল পরিষেবা চালু রয়েছে
চন্ডিগড়ের মতো শহরে এমনই বাইক-দমকল পরিষেবা চালু রয়েছে

[৫১৫ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় গ্রেপ্তার কৌস্তুভ রায়, শিবাজি পাঁজা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.