ফের প্রোমোটারকে হুমকি দিয়ে তোলাবাজির ঘটনা শহরে

অভিযুক্তদের সন্ধান চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০১৮, ২১:২৭

options
link
ফের প্রোমোটারকে হুমকি দিয়ে তোলাবাজির ঘটনা শহরে

অর্ণব আইচ: শহরে ফের প্রোমোটারের কাছ থেকে তোলাবাজির ঘটনা ঘটল। নির্মীয়মাণ বাড়ি তৈরি করার সময়ই তাঁকে হুমকি দিয়ে এক লক্ষ টাকা তোলা চাইল তোলাবাজরা। এই বিষয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ আয়ুব নামে ওই প্রোমোটার।

Advertisement

[মডেলিংয়ের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, কিশোরীর অভিযোগে পুলিশের জালে ৩]

পুলিশ জানিয়েছে, তিলজলা রোডের বাসিন্দা ওই প্রোমোটার তাঁর বাড়ির পাশেই একটি বাড়ি তৈরি করছেন। তাঁর অভিযোগ, ভিকি ও তৌসিফ নামে ওই এলাকার দুই যুবক তাঁর বাড়িতে গিয়ে এক লক্ষ টাকা তোলা চায়। প্রোমোটার ওই টাকা দিতে অস্বীকার করলে ওই নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরও তিনি তাদের টাকা দেননি। অভিযোগ, তোলা না দিলে তাঁকে খুন করারও হুমকি দেয় অভিযুক্তরা। এরপরই তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়। তাদের সন্ধান চলছে।

Advertisement

[পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের]

এদিকে দক্ষিণ কলকাতার একটি নামী আবাসন চত্বরে অডি গাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। ওই গাড়ির মালিক করণ তীর্থানি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে জানান যে, কেউ তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর ওই আবাসনের পার্কিংয়ে ছিল গাড়িটি। আবাসনের ওই বাসিন্দার অভিযোগ, কেউ তাঁর গাড়ির বাঁ-দিকের কাচ ভাঙচুর করে। গাড়ির ভিতরেও ভাঙচুর চালায়। এর পর গাড়ির ছাদে আগুন লাগিয়ে দেওয়া হয়। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটি করেছে বলে অভিযোগ। অভিযুক্তকে খুঁজতে আবাসনের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.