স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ কসবায় পরিবহণ ভবনে মঙ্গলবার এই অনুষ্ঠান হয়৷ বাংলাদেশ-ভুটান-ভারত ও নেপাল মোটর ভেহিক্যালস চুক্তি অনুযায়ী এই পরিষেবা চালু হচ্ছে৷ পাশাপাশি চুক্তি অনুযায়ী পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা-নয়া দিল্লি কার্গো পরিষেবাও চালু হয়েছে৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের দূতাবাসের কর্তারা৷
এর আগে ভারত-বাংলাদেশ-ভুটান ও নেপাল মোটরযান চুক্তির শর্ত অনুসারে, গত ২৭ আগস্ট ঢাকা থেকে দিল্লির উদ্দেশে একটি কার্গো যান পরীক্ষামূলকভাবে রওনা হয়েছে৷ কার্গোটিতে ঢাকার তৈরি পোশাক রয়েছে৷ যানটি বেনাপোল-পেট্রাপোল হয়ে কলকাতা ছুঁয়ে লখনউ হয়ে দিল্লি যাবে৷
গত রবিবার ওই কার্গো যানটি কলকাতায় পৌঁছলেও এদিনই আনুষ্ঠানিকভাবে ফের লখনউয়ের উদ্দেশে রওনা করানো হয়েছে৷ এদিন শুরু হওয়া খুলনার বাস সার্ভিসটি আপাতত সপ্তাহে দু’দিন চলবে৷ যাত্রী সংখ্যা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷এদিকে, যাত্রী পরিষেবার ক্ষেত্রে চালু হয়েছে কলকাতা-ঢাকা ও আগরতলা ভায়া ঢাকা বাস সার্ভিসও৷ এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের মধ্যে আরও উৎসাহ বেড়েছে৷
সর্বশেষ খবর
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস