Kolkata Metro

ফের মেট্রো বিভ্রাট! কালীঘাট স্টেশনে নামিয়ে দেওয়া হল যাত্রীদের, চরম ভোগান্তি

ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে মেট্রোটি দাঁড়িয়ে পড়ে।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২০:৩২

options
link
ফের মেট্রো বিভ্রাট! কালীঘাট স্টেশনে নামিয়ে দেওয়া হল যাত্রীদের, চরম ভোগান্তি
একদিনে দু'বার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

ফের কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বিভ্রাট। শনিবার দুপুরে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো কালীঘাট স্টেশনে আচমকা থমকে যায়। প্রাথমিক অনুমান, ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে মেট্রোটি দাঁড়িয়ে পড়ে। ১০ মিনিট পর মেট্রো থেকে যাত্রীদের কালীঘাট স্টেশনের প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো কালীঘাট স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এর ১০ মিনিট পর ট্রেনটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। কিছুক্ষণ পর অন্য একটি ট্রেনে যাত্রীদের তোলা হয়। তারপর দুপুর ১টা ১০ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মঙ্গলবার গ্রিন লাইনে মহাকরণ স্টেশনে ঢোকার আগে একটি মেট্রো হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়ার দিকে যাওয়া মেট্রো পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। যদিও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী অর্থাৎ কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায় প্রতি সপ্তাহেই যাত্রীরা ভোগান্তির শিকার হন। কখনও আত্মহত্যা, কখনও যান্ত্রিক ত্রুটি আবার কখনও সিগন্যালের সমস্যার কারণে নিত্যদিন অসুবিধার মধ্যে পড়তে হয় যাত্রীদের।  

Advertisement

বর্তমানে কলকাতা মেট্রোতে ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা দেওয়া হয়। কলকাতা মেট্রোর ব্লু লাইনটি সবথেকে পুরনো। এই লাইনে যাত্রীদের চাপও অনেক বেশি। কিন্তু এই লাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ তুলেছেন যাত্রীরা। পাশাপাশি কলকাতার অন্যান্য লাইনেও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে। এর জেরে প্রায় প্রতি সপ্তাহেই মেট্রো বিভ্রাটের কারণে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.