হোলির সন্ধ্যায় ফের ব্যাহত মেট্রো পরিষেবা। ডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক বলেই মেট্রো সূত্রে খবর।
আরও পড়ুন:
আজ হোলি। পথে বাস-অটোর সংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটা কম। এরই মাঝে মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, বিকেলের দিকে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই থমকে যায়। সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি সমস্যা সমাধানও হয়। ফের ক্ষুদিরামের দিকে রওনা হয় মেট্রোটি। কিন্তু শোভাবাজার সুতানুটিতে পৌঁছতেই ফের থমকে যায় রেক। সঙ্গে সঙ্গে ছুটে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু সমস্যার সমাধান মেলেনি। পরবর্তীতে ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি। জানা যাচ্ছে, ৬.৪৫ থেকে ডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামগামী মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ।
বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজ বেসরকারি সংস্থাগুলো খোলা। বাড়ি ফেরার সময় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা। প্রায় প্রতিদিন এহেন ঘটনায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তবে রাস্তায় বাসের সংখ্যা কম হওয়ায় অধিকাংশই মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। স্টেশনে স্টেশনে বাড়ছে ভিড়। মেট্রোর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’