ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হানা’র বলে অভিহিত করেছে ইজরায়েলি কর্তৃপক্ষ। তবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা তাঁর দপ্তর সরাসরি এই দাবি এখনও করেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে কি ইরান যোগ রয়েছে? পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে এই প্রশ্নটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ইজরায়েল-ইরানের সংঘাত দীর্ঘদিনের। চলতি বছর ফেব্রুয়ারিতে তেহরানে যৌথ হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। তারপর থেকেই ইরানের সঙ্গে তেল আভিভের সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশ একে অপরকে বহুবার হুঁশিয়ারি দিয়েছে। ঘটনাচক্রে, বুধবার তেল আভিভগামী বিমানটিতে সিংহভাগই ছিলেন ইজরায়েলি যাত্রী। সে ক্ষেত্রে গোটা ঘটনার সঙ্গে ইরান যোগ রয়েছে কি না, সেই প্রশ্ন বারবার উঠছে। মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “হামলাকারীর বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। তাঁর কোনও সহযোগী রয়েছে কি না বা এর নেপথ্য়ে ইরানের হাত রয়েছে কি না ছিল সেগুলিও জানার চেষ্টা চলছে। এখন বলা কঠিন।” জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে যোগ দেবে ইজরায়েলও।
আরও পড়ুন:
বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালান সহ-পাইলট। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। তবে শেষ পর্যন্ত বিমানে থাকা অন্যান্য পাইলট এবং বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রক্তে ভেসে যাচ্ছিল ককপিট। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মহালয়ায় বঙ্গে পা রাখবেন প্রধানমন্ত্রী, ৯ দিনে কলকাতার প্রায় দেড়শো রাস্তা মেরামতির টার্গেট
-
প্রেমের পাঁচ বছরের জন্মদিনে হৃত্বিক সাবার আদুরে আলাপ, প্রাক্তন সুজান লিখলেন…
-
প্রমাণ লোপাটে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার! তদন্তে আর পুলিশ নয়, মামলা সিবিআইয়ের হাতে
-
আমেরিকায় ‘অলৌকিক’ কাণ্ড, দু’বার বিষাক্ত ইঞ্জেকশনেও মরল না মহিলা আসামি! তারপর…
-
স্নানঘর থেকে রহস্যময় পুরুষের সঙ্গে বিছানায়! সব মিথ্যে? ৭০০০ কোটির ক্ষতিপূরণ হাঁকালেন ঊর্বশী