হেরিটেজ বাড়ির পাশ দিয়ে যাবে মেট্রো, মিলল অনুমতি

অবশেষে কাটতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৭, ১০:১৬

options
link
হেরিটেজ বাড়ির পাশ দিয়ে যাবে মেট্রো, মিলল অনুমতি

স্টাফ রিপোর্টার: অবশেষে জট কাটতে চলেছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর। আইন পরিবর্তন না করেই এবার গতি পেতে চলেছে এই প্রকল্প। ফলে গঙ্গা পেরনো মেট্রোকে আর কোনও বাধায় আটকে থাকতে হবে না। ব্রেবোর্ন রোডের কাছে তিনটি প্রাচীন সৌধ থাকায় তার ১০০ মিটারের মধ্যে দিয়ে প্রকল্প নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। প্রয়োজন হয়েছিল সৌধ সংক্রান্ত আইন বদলের। সূত্রের খবর, এখনই হেরিটেজ সংক্রান্ত কোনও আইন আপাতত বদলাচ্ছে না কেন্দ্র। তবে তাতেও বাধা পাবে না প্রকল্প। আর্কিওলিজক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং মনুমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র মিলতে চলেছে শিগগিরিই। এর ফলে কোনও হেরিটেজ বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যেও জনস্বার্থে প্রকল্প নিয়ে যাওয়া যাবে। তাই মেট্রো কর্তাদের দাবি, প্রকল্প বাস্তবায়নে যে বাধা তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠা যাবে।

Advertisement

[বীরভূমে সমবায় নির্বাচনে গুলি-তির, মৃত তৃণমূল কর্মী]

Advertisement

গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলেও নির্মাণকারী সংস্থার চিন্তা বাড়িয়েছিল হেরিটেজ জট। বেথ এল সিনাগগ, ম্যাগেন ডেভিড সিনাগগ ও কারেন্সি বিল্ডিং– এই তিন হেরিটেজ বিল্ডিংয়ের আশপাশ বা নিচ দিয়ে কোনও নির্মাণ সম্ভব ছিল না৷ কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগেই আইন না বদলেও ছাড় দেওয়া হতে চলেছে এই প্রকল্পে।

Advertisement

প্রকল্প আটকে থাকার সময় নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের কর্তারা বলেছিলেন, দিল্লিতে হেরিটেজ জোন থাকা সত্ত্বেও মেট্রো হয়েছে। কলকাতাতেই যত সমস্যা৷ সেই সমস্যারই সমাধান হতে চলেছে।

[রামকৃষ্ণলোকে আত্মস্থানন্দ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য]

নির্মাণকার্যে নিযুক্ত এক কর্তার দাবি, অনেক আগে থাকতেই টিবিএম মেশিন ‘রচনা’ গঙ্গা পার করে, সম্প্রতি অপর টিবিএম ‘প্রেরণা’ও গঙ্গা পার করার পথে। কিন্তু গঙ্গা পার করলেও কার্যত বসিয়ে রাখতে হচ্ছিল টিবিএমকে৷ একইসঙ্গে ব্রেবোর্ন রোডে প্রকল্প এলাকায় থাকা ২৭টি বাড়ি নিয়ে যে সমস্যা হয়েছিল, তাও কাটার দিকে৷ কলকাতা পুরসভা ও রাজ্য সরকার এবং নির্মাণকারী সংস্থার তরফে ওই বাড়িগুলির যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ এবার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে।

[শ্মশানেই কেঁদে উঠল ‘মৃত’ শিশু! তারপর…]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.