Kolkata Metro Service

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা

আংশিকভাবে বন্ধ মেট্রো পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ১৬:২২

options
link
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা
ফাইল ছবি।

নব্যেন্দু হাজরা: ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। কুঁদঘাট এলাকা অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি। তার জেরে দীর্ঘক্ষণ আংশিকভাবে বন্ধ রয়েছে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। আপ এবং ডাউন দুই লাইনেই দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত আপাতত মেট্রো চলাচল করছে। শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে ১০ মিনিটে নেতাজি স্টেশনে আপ লাইনে একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তবে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কিন্তু এই ঘটনার পরেই বিরাট অংশে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে ব্লু লাইনের পরিষেবা। তবে ঘণ্টাদেড়েক পরে আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেট্রোয় আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন কিছু নয়। তা ঠেকাতে মেট্রোর তরফে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সচেতনতামূলক বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। নতুন লাইনগুলিতে স্টেশনে বসানো হয়েছে গেটও। কিন্তু এরপরেও আত্মহত্যার ঘটনা যে ঠেকানো সম্ভব হয়নি, এই ঘটনাই প্রমাণ। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় কতজন আত্মহত্যা করেছেন? তা মার্চ মাসে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়।

Advertisement

পরিসংখ্যানে রেল মন্ত্রক জানিয়েছিল, ২০২০ সালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা করেছিলেন এক জন। ২০২১ সালে কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি। ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে এই আত্মহত্যার সংখ্যাটা সর্বাধিক হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের দুমাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ জন আত্মহত্যা করেছেন। তারপরেও কলকাতা মেট্রোতে চলতি বছরে একাধিকবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন