নব্যেন্দু হাজরা: মেট্রোযাত্রীদের জন্য় সুখবর। সময় বাড়ছে পরিষেবার। বাড়ছে মেট্রোর (Kolkata Metro Service) সংখ্যাও। আগামী ৫ আগস্ট থেকে কবি সুভাষ তথা নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে। বিকেল চারটের পরিবর্তে রাত আটটায় মিলবে শেষ মেট্রো। তবে রবিবার দিন কোনও পরিষেবা মিলবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ আগস্ট অর্থাৎ সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে। এই লাইনে এখন দৈনিক ৪৮টি মেট্রো চলে। ওই দিন থেকে মোট ৭৪টি মেট্রো (৩৭ আপ ও ৩৭ ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকী শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৯টার বদলে এই রুটে প্রথম মেট্রো মিলবে সকাল আটটায়। দিনের শেষ মেট্রো পরিষেবা বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে মিলবে রাত ৮ টায়। রবিবার দিন কোনও মেট্রো চলবে না।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি]
স্বাভাবিকভাবেই পরিষেবার সময় বাড়লে যাত্রী সংখ্যাও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। সূত্রের খবর, এবছরই বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। ইতিমধ্যে এই রুট পরিদর্শন করে ছাড়পত্র দিয়েছে রেলওয়ে কমিশন। মনে করা হচ্ছে, বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানোর জন্য প্রথম ধাপ হিসেবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবা বৃদ্ধি করা হল।
[আরও পড়ুন: ভোটের পর ফের নজরে সন্দেশখালি, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক বৈঠকে সুজিত]
সর্বশেষ খবর
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা