Kolkata Metro

এবার এক মেট্রোয় নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ! মিলল চিংড়িহাটায় ট্রাফিক ব্লকের অনুমতি

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে। আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৮:০১

options
link
এবার এক মেট্রোয় নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ! মিলল চিংড়িহাটায় ট্রাফিক ব্লকের অনুমতি
ফাইল ছবি।

চিংড়িহাটা মেট্রোর কাজে গতি। মিলল ট্রাফিক ব্লকের অনুমতি। ১৫ মে থেকে চিংড়িহাটায় ট্রাফিক ব্লক করা যাবে। মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ হয়ে গেলেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ রুট জুড়ে যাবে।

Advertisement

জানা গিয়েছে, কলকাতা পুলিশের থেকে ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছে। আগামী ১৫ মে থেকে সেই কাজ শুরু হবে। তারপর থেকে কয়েকদিন অনুমতি পেলেই কাজ শেষ করা যাবে বলেই জানা গিয়েছে। বর্ষার মরশুম শুরুর আগেই কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিংড়িহাটা এলাকায় মেট্রোর কয়েকটি পিলার গিয়েছে। তার উপর গার্ডার বসিয়ে ট্র্যাক বসানোর কাজ হবে। বাকি মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ। কিন্তু এই এলাকায় ট্রাফিক ব্লক নিয়ে সংঘাত তৈরি হয় রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। তা নিয়ে একাধিক জটিলতা দেখা যায়। মামলা গড়ায় হাই থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখে। রাজ্য সরকারকে মামলাটি তুলে নিতে বলা হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। পুরো বিষয়টি হাই কোর্ট দেখবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে রাজ্য সরকারের সমালোচনা করে প্রধান বিচারপতির মন্তব্য, ”জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না।” এমনকী উন্নয়নের কাজ নিয়ে ‘জেদ’ করা হচ্ছে বলেও পর্যবেক্ষণ আদালতের। সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজ্য সরকার গাফিলতি করেছে বলেও পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু চিংড়িহাটায় আটকে আছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে। আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে। আর তা করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। শুধু তাই নয়, এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টেও। তারপর মামলা হয় সুপ্রিম কোর্টেও। অবশেষে ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.