নব্যেন্দু হাজরা: করোনাকালে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) টোকেনের ব্যবহার বন্ধ। স্মার্ট কার্ডই ভরসা। এই পরিস্থিতিতে যাঁরা নতুন করে স্মার্ট কার্ড তৈরি করাবেন তাঁদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, এবার বাড়ছে স্মার্ট কার্ডের খরচ। স্মার্ট কার্ড তৈরি করতে লাগবে অতিরিক্ত ২০ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, ১৪ নভেম্বর থেকে কার্যকর নয়া নিয়ম।
বর্তমানে মেট্রোর স্মার্ট কার্ড করতে লাগে ১০০ টাকা। তাতে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৬০ টাকা থাকে। সেক্ষেত্রে যাঁরা প্রথমবার মেট্রো সফর করছেন তাঁরা, স্মার্ট কার্ড করালে যাতায়াতের জন্য বাকি থাকে মাত্র ৪০ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর থেকে বাড়তে চলেছে স্মার্ট কার্ডের খরচ। এবার স্মার্ট কার্ড তৈরি করতে ১২০ টাকা লাগবে। সিকিউরিটি ডিপোজিট ৬০ থেকে বেড়ে দাঁড়াবে ৮০ টাকা। তবে প্রথমবার স্মার্ট কার্ড কেনার পর মেট্রো সফরের জন্য বাকি থাকবে ৪০ টাকাই।
[আরও পড়ুন: এবার দু’সপ্তাহ ধরে চলবে কলকাতা বইমেলা, ঘোরা যাবে ভারচুয়ালিও]
এদিকে, আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রো পরিষেবা। আগামী সপ্তাহ থেকে প্রতিদিন দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৭২টি মেট্রো চলবে। সকাল ৭টা থেকেই শুরু হবে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮তে। দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
বর্তমানে শনিবার ২১৪টি মেট্রো যাতায়াত করে। আগামী ২০ নভেম্বর থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২২০। সেদিনও সকাল ৭টা থেকেই দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার মেট্রো পরিষেবার সময়সীমায় কোনও বদল নেই। এখনই চালু হচ্ছে না টোকেন। স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।
[আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, তপসিয়ার বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগায় ছড়াল তীব্র চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের