এ তো কলকাতা ডার্বি (Kolkata Derby) নয়। বাইবেলে পড়া গোলিয়থের বিরুদ্ধে ডেভিডের লড়াইয়ের রূপকথার মতো মনে হচ্ছে। প্রায় ৯ ফুটের মতো লম্বা ফিলিস্তানি গোলিয়থকে থামাতে, রাজা শৌল-সহ পুরো ইজরায়েলের সেনাবাহিনী তখন আতঙ্কে কাঁপছে। ঠিক তখন দেশকে বাঁচাতে এগিয়ে আসেন রাখাল যুবক, ডেভিড। হাতে শুধুই ভেড়া তাড়ানোর জন্য লাঠি। গুলতি। আর নদীর পাড় থেকে কুড়িয়ে আনা কিছু নুড়ি-পাথর।
আর এক্ষেত্রে মোহনবাগান নামক ‘গোলিয়থ’-কে আটকাতে ইস্টবেঙ্গলের ‘ডেভিড’রা বুক ঠুকে নামতে চলেছে সোমবার বারাসত স্টেডিয়ামে। যে ডার্বিকে ঘিরে রবিবার বিকেলে নিজেদের মাঠে ছাংতে, আপুইয়া, সাহাল, মনবীররা শেষ মুহূর্তের প্রস্তুতি নিলেন। সেখানে সকালে বিনো জর্জ, অর্চিষ্মানরা ব্যস্ত রইলেন আকাশ, মনোতোষদের নিয়ে। হোক না কলকাতা ডার্বি। কিন্তু ডার্বি তো। সম্মানের লড়াই যেখানে জড়িত, সেখানে ডার্বি ঘিরে দুই প্রধানের এরকম বিপ্রতীপ মনোভাব কেন? এর কারণ হিসেবে আপাতত ময়দানে বিভিন্ন কারণ ঘুরে বেড়াচ্ছে। কান পাতলে যা উঠে আসছে, তার সর্বসম্মত ব্যাখ্যা হল, গতবার আইএসএল হাতছাড়া। ডুরান্ড ডার্বিতে ৪-১-এ হার।
আরও পড়ুন:
মোহনবাগান নামক ‘গোলিয়থ’-কে আটকাতে ইস্টবেঙ্গলের ‘ডেভিড’রা বুক ঠুকে নামতে চলেছে সোমবার বারাসত স্টেডিয়ামে। যে ডার্বিকে ঘিরে রবিবার বিকেলে নিজেদের মাঠে ছাংতে, আপুইয়া, সাহাল, মনবীররা শেষ মুহূর্তের প্রস্তুতি নিলেন। সেখানে সকালে বিনো জর্জ, অর্চিষ্মানরা ব্যস্ত রইলেন আকাশ, মনোতোষদের নিয়ে।
এরপর মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে দলের কাছে বার্তা এসেছে– যেভাবেই হোক, ডার্বি জিতে সম্মান পুনরুদ্ধার করতেই হবে। সোমবারের ম্যাচ জিতলেই যে কলকাতা লিগ পকেটে, এরকম নয়। কিন্তু সমর্থকদের কাছে কিছুটা সম্মান নিশ্চয়ই উদ্ধার করা যাবে। উলটো দিকে ইস্টবেঙ্গলের পক্ষে যে ব্যাখ্যাটা শোনা যাচ্ছে তা হল– আইএসএল, ডুরান্ড জেতার পর ডার্বি ঘিরে জুনিয়রদের খেলানোর বিলাসিতা দেখানোর মতো জায়গায় অবশ্যই রয়েছে লাল-হলুদ। সোমবার বারাসত স্টেডিয়ামের ডার্বিকে লাল-হলুদ কর্তৃপক্ষ এতটাই হালকা করে দেখাতে চাইছেন যে, মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা সোমবার বিকেলে সম্মান উদ্ধারে যখন ইস্টবেঙ্গলের ‘ডেভিড’দের উপরে ঝাঁপিয়ে পড়বেন, ঠিক তখনই দলের সিনিয়র ফুটবলারদের নিয়ে আইএসএলের প্র্যাকটিসে নিজেদের মাঠে ব্যস্ত থাকবেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস।
ইস্টবেঙ্গল শিবিরের বক্তব্য হল, প্রতি বছর জুনিয়র ফুটবলারদের দিয়ে লিগ খেলিয়ে শুধু ডার্বি এলেই পুরো দলটা পরিবর্তন করে সিনিয়রদের নামিয়ে দেওয়া হয়। এতে যাঁরা সারা বছর লিগের ম্যাচে খেলে, তাঁদের চূড়ান্ত ম্যাচের আগে রীতিমতো আশাহত করা হয়। যে ছেলেগুলি রোদ-জলের মধ্যে এতদিন লিগের ম্যাচে খেলে দলকে সুপার সিক্সে তুলেছে, এবার আর তাঁদের আশাহত করতে চাইছে না ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আইএসএল-ডুরান্ড জেতার পর সমর্থকরা যখন দলের সঙ্গেই রয়েছে, তখন কলকাতা ডার্বিতে আকাশদের উপরেই ভরসা রাখতে চাইছে কর্তৃপক্ষ। এমনিতে ডেভিড, জেসিন টিকে, বিষ্ণু-সহ বেশ কয়েকজনকে কলকাতা লিগের জন্য নাম নথিভুক্ত করে রাখা হলেও হাবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চোটের জন্য বিষ্ণুকে ছাড়া বাকি সব সিনিয়র ফুটবলারকে সোমবার বিকেলে নিজেদের মাঠে প্র্যাকটিসে থাকতে হবে। কিন্তু সহকারী কোচ বিনো জর্জ কী করবেন?
হাবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চোটের জন্য বিষ্ণুকে ছাড়া বাকি সব সিনিয়র ফুটবলারকে সোমবার বিকেলে নিজেদের মাঠে প্র্যাকটিসে থাকতে হবে। কিন্তু সহকারী কোচ বিনো জর্জ কী করবেন?
এই মরশুমে লিগের সব ম্যাচেই অর্চিষ্মান প্র্যাকটিস করালেও, দু’দিন আগের থেকে লাল-হলুদ ফুটবলারদের প্র্যাকটিস করাচ্ছেন বিনো জর্জ। ফলে সোমবারের ডার্বিতে অর্চিষ্মান না বিনো জর্জের কোচিংয়ে গৌরব সাউ, মনোতোষ চাকলাদার, তন্ময় দাসরা মাঠে নামবেন বিষয়টি পরিষ্কার হয়নি। তবে যতদূর মনে হয়, অর্চিষ্মানের হাতে উঠতে পারে ডার্বির কোচিং। কিন্তু মোহনবাগান কোনও ডার্বির কয়েকদিন আগের থেকে কোনওরকম ঝুঁকি নেননি। লিগের কোচ বাস্তব রায়কে সঙ্গী করে সাহালদের প্রতিদিন প্র্যাকটিস করিয়ে গিয়েছেন কোচ দিলেমপেরিস। তবে অনিরুদ্ধ থাপার সামান্য চোট রয়েছে বলে ডার্বির আগের দিন প্র্যাকটিসেই এলেন না। আর ছাংতেরও সামান্য চোট থাকায় সোমবারের ডার্বিতে খেলানো হবে কি না, তা নিয়েও প্রবল সংশয় রয়েছে। কিন্তু তাতেও মনবীর, সাহালদের আটকাতে গেলে ইস্টবেঙ্গলের জুনিয়রদের বাইবেল বর্ণিত ‘ডেভিডে’র বিক্রমকেও ছাপিয়ে যেতে হবে, একথা বলাই বাহুল্য। তবে ডেভিড বলতে আবার ভাববেন না, ইস্টবেঙ্গলের নথিভুক্ত ফুটবলার ডেভিড খেলবেন। তাঁকেও বিকেলের প্র্যাকটিসে ইতিমধ্যেই ডেকে নিয়েছেন হাবাস।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (Mohun Bagan vs East Bengal)
বারাসত স্টেডিয়াম, বিকাল ৫.০০
সরাসরি নাম্বার টেন স্পোর্টস অ্যাপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা