দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান। অবশেষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্যায়ে উঠল ভারত। মরণবাঁচন ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে আগামী বছর এশিয়ার মঞ্চে যোগ্যতা অর্জন করে ফেলল মহেশ গাওলির ছেলেরা। আগের ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে রাস্তা কঠিন হয়ে গিয়েছিল। এদিন উজবেকিস্তানের তাসখন্ডে প্রতিবেশী দেশ বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি ‘ব্লু কোল্টস’রা। তারপর উজবেকিস্তান ৩-০ গোলে সিরিয়াকে হারানোয় মূল পর্বে ভারত।
‘বি’ গ্রুপে ভারত ১-০ গোলে সিরিয়াকে হারিয়েছিল। কিন্তু পরের ম্যাচে উজবেকিস্তানের কাছে চূর্ণবিচূর্ণ হয়। গ্রুপে দ্বিতীয় হয়ে মূল পর্বের ছাড়পত্র পেতে হলে এই ম্যাচ জিততেই হত। সেখানে কোনও রকম ভুলচুক করেনি ভারতের তরুণ তুর্কিরা। ২৫ মিনিটে প্রথম গোল। বাংলাদেশ ডিফেন্ডারের ভুল কাজে লাগিয়ে জালে বল জড়িয়ে দেন ড্যানি লাইশ্রাম। প্রথমার্ধে আর গোল হয়নি।
আরও পড়ুন:
তবে দ্বিতীয়ার্ধে বিশাল যাদব যে গোলটা করলেন, তা চোখে লেগে থাকবে। ৬০ মিনিটে ভারতের লম্বা থ্রো-ইন বক্সের মধ্যে এসে পড়ে। সেটা চলে যাচ্ছিল বিশালের পিছন দিকে। চকিতে শরীরে শূন্যে ভাসিয়ে দেন উত্তরপ্রদেশের ১৮ বছর বয়সি ফুটবলার। অনবদ্য ব্যাক ভলিতে গোল করেন বিশাল। তৃতীয় গোল এল ৭৮ মিনিটে। একেবারে নিজেদের বক্স থেকে আক্রমণ শুরু হয়। আর শেষ হয় বাংলাদেশের জালে। তবে ৩-০ গোলে জিতেও কাজ শেষ হয়নি। কারণ অন্যদিকে উজবেকিস্তান-সিরিয়া ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত।
AFC U20 Asian Qualifiers. India beat Bangladesh 3-0 with highlight of overhead kick by Vishal Yadav.
Massive Result! 🇮🇳 pic.twitter.com/lqSPbneZy3
— FootyNUVA (@FootyNUVA) September 6, 2026
সেখানে সহজেই জিতল উজবেকিস্তান। ৩-০ গোলে হারাল সিরিয়াকে। এর ফলে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নিল ভারত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
-
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ