অর্ণব আইচ: যৌনতার সুড়সুড়ি। একাকীত্বের মাঝে উষ্ণতার টোপ। আর সেসবের আড়ালে প্রতারণার ফাঁদ। আর তাতে পা দিলেই গায়েব সর্বস্ব। খাস কলকাতায় ফের এমনই এক প্রতারণাচক্রে হদিশ পেল পুলিশ। ডেটিং অ্যাপের মাধ্যমে রীতিমতো রমরমা প্রতারণাচক্র চালাচ্ছিল মিন্টো পার্ক এলাকার কিছু বাসিন্দা। অবশেষে সেই চক্রের পর্দাফাঁস হল।
জানা গিয়েছে, মিন্টো পার্ক এলাকার ওই চক্রটি একটি ডেটিং অ্যাপ চালাত। সেই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে পরিচয় করত সুন্দরীরা। তারপর সঙ্গ দেওয়ার নাম করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত ওই রহস্যময়ীরা। একবার সেই ফাঁদে পা দিলেই সর্বস্ব উধাও। নানাভাবে বহু ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়েছে ওই প্রতারণাচক্রটি।
পুলিশ সুত্রের খবর, মিন্টো পার্ক এলাকা থেকে পরিচালিত ওই ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ১৭ জনের মধ্যে ১৬ জনই মহিলা। এই মহিলারাই সঙ্গ দেওয়ার নাম করে অ্যাপের ইউজারদের সঙ্গে প্রতারণা করত বলে খবর। তল্লাশির সময় প্রাপ্ত একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। ধৃত অভিযুক্তদের বুধবার আদালতে পেশ করা হবে।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের