স্টাফ রিপোর্টার: গভীর রাতে হঠাৎই তৎপরতা লালবাজারে। শত্রুপক্ষের সঙ্গে ভারতীয় সেনাদের লড়াইয়ে আহতদের বিমানবন্দর থেকে পৌঁছে দিতে হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। রাতের শহরে রাস্তা ফাঁকা। তবুও ‘গ্রিন করিডর’ তৈরি করল কলকাতা পুলিশ। শহরের রাস্তা দিয়ে গতিতে ছুটে চলল সেনাদের বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স। তাদের পথ দেখাল কলকাতা পুলিশের গাড়ি। কলকাতা বিমানবন্দর থেকে ৪০ মিনিটের মধ্যেই আলিপুরে এসে পৌঁছল সেনাবাহিনী ও পুলিশের বিশাল কনভয়। বৃহস্পতিবার গভীর রাতে এই দৃশ্যই দেখল কলকাতা।
[ভাগাড় আতঙ্কে হোটেলের মাংসে ভীতি, বাড়ছে মাছ-ডিম ও নিরামিষের চাহিদা]

অসমে ‘জঙ্গিহানা’র মহড়া। ‘আহত’দের অসম থেকে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে হবে কলকাতায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে অসমের ছাবুয়া থেকে ‘আহত’দের আলিপুরে নিয়ে আসা যায়, বৃহস্পতিবার গভীর রাতে তারই মহড়া করল সেনা ও বায়ুসেনা। কলকাতা পুলিশও সেনাকে বাড়িয়ে দিল সহযোগিতার হাত।
[বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী]
সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বায়ুসেনার মহড়া ‘গগনশক্তি’র অঙ্গ হিসাবেই অসমে জঙ্গিদের সঙ্গে লড়াই অথবা কোনও বিপর্যয়ে ‘আহত’ ৪৫ জনকে অসম থেকে কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়। সেইমতো ‘আহত’দের প্রথমে নিয়ে আসা হয় অসমের ছাবুয়া বায়ুসেনা ঘাঁটিতে। সেখান থেকে পরপর দু’টি আন্তনভ-৩২ বিমান তথা এয়ার অ্যাম্বুল্যান্স ওই ৪৫ জন ‘আহত’কে নিয়ে রওনা দেয় কলকাতা বিমানবন্দরের দিকে। আগেই সতর্ক করা হয় ফোর্ট উইলিয়াম, আলিপুরের কমান্ড হাসপাতাল ও লালবাজারকে। সেইমতো কলকাতা বিমানবন্দরে তৈরি ছিল বেশ কিছু সেনা অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম। কলকাতা পুলিশ তৈরি করে দেয় ‘গ্রিন করিডর’। ২৫ কিলোমিটার রাস্তা ৪০ মিনিটে পৌঁছয় বিশাল কনভয়। যে কোনও বিপর্যয় হলে যাতে অল্প সময়ের মধ্যে আহতদের চিকিৎসা শুরু করা যায়, এদিন তারই মহড়া হল বলে জানিয়েছে সেনা ও বায়ুসেনা।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?