এসএসসি

অনশন মঞ্চ ওঠাতে হুমকি পুলিশের! অভিযোগে সরব এসএসসি চাকরি প্রার্থীরা

রবিবার ২৫তম দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের এই অনশন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০১৯, ১৯:৩১

options
link
অনশন মঞ্চ ওঠাতে হুমকি পুলিশের! অভিযোগে সরব এসএসসি চাকরি প্রার্থীরা

দীপঙ্কর মণ্ডল: এবার পুলিশের বিরুদ্ধে ভয় দেখিয়ে অনশন তোলার অভিযোগে সরব এসএসসি চাকরি প্রার্থীরা৷ তাঁরা জানিয়েছেন, শনিবার দুপুরে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক এসে কার্যত হুমকি দিয়ে তাঁদের শান্তিপূর্ণ অনশন তুলে দেওয়ার চেষ্টা করেন৷ তাঁদের বলেন, সেনার তরফে নাকি আপত্তি করা হয়েছে৷ তাই অনশন মঞ্চ তুলে দিতে হবে৷ নাহলে আইনি প্রক্রিয়ায় অনশন তুলে দেওয়া হবে৷

Advertisement

[ আরও পড়ুন: বিরোধীদের দাবি উড়িয়ে রাজ্যে ৩০% স্পর্শকাতর বুথে সিলমোহর কমিশনের  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনশনকারীদের বক্তব্য, ওই পুলিশ আধিকারিকরা তাঁদের বলেন, যেহেতু সেনার এলাকায় একটানা ২৪ দিন ধরে ওই অনশন চলছে, তাই সেই বিষয়ে সেনার তরফে পুলিশের কাছে নাকি আপত্তি জানান হয়েছে৷ এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেখানে কোনও অশান্তি হতে পারে৷ এবং হিংসা হতে পারে৷ তাই পুলিশের তরফে অনশনকারীদের বলা হয় মঞ্চ তুলে ফেলতে৷ এবং কলকাতা প্রেস ক্লাবের সামনের ওই এলাকা খালি করে দিতে৷ এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ, তাঁদের একপ্রকার হুমকি দিয়ে ওই পুলিশ কর্মীরা বলেন, নাহলে আইনি প্রক্রিয়ায় অনশন মঞ্চ তুলে দেওয়া হবে৷

Advertisement

জানা গিয়েছে, পুলিশের ওই বক্তব্যের পরেও অনশন চালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেন, অনশনকারীরা৷ তাঁদের দাবি, ‘‘আমরা একমাসের সামান্য কম সময় ধরে এখানে বসে রয়েছি৷ এখানে এমন কিছুই করছি না যাতে হিংসা ছড়াবে৷ আমরা কোনও প্ররোচনা করছিও না৷ এবং কোনও প্ররোচনায় পা-ও দিচ্ছি না৷ কেবল নিজেদের দাবির স্বার্থে এখানে অনশন করছি৷ এখানে কোনও অস্ত্র নেই৷ লাঠি বা দাহ্য বস্তু বা কোনও নিষিদ্ধ বস্তু নেই৷ তাই হিংসার কোনও সম্ভবনাই নেই৷’’ তাঁরা আরও জানান, ‘‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন৷ শিক্ষামন্ত্রীও এসেছেন৷ শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে গণসংগঠনের কর্মীরা এসেছেন৷ সবার কাছে খবর নিতে পারেন৷ এখানে কোনও আপত্তিকর কিছু আছে কিনা৷’’

[ আরও পড়ুন: ড্রেজার পরিষ্কারে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক, কাঠগড়ায় বন্দর কর্তৃপক্ষ ]

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সেনার জমিতেই অনশনের প্রসঙ্গ টেনে পুলিশকে বোঝানোর চেষ্টা করেন ওই সময় সেখানে উপস্থিত প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সেনার এলাকায় ২৬ দিন অনশন করেন৷ কিন্তী তখন তো পুলিশ বা প্রশাসন এসে হুমকি দেয়নি৷ তবে নিজেদের দাবিতে অনশনে বসা ছাত্রদের কেন হুমকি দেওয়া হচ্ছে কেন৷’’ চাকরি প্রার্থীরা জানিয়েছেন, শনিবার দুপুরে ওই ঘটনা ঘটলেও, রাতভর আতঙ্কে ছিলেন তাঁরা৷ দু’চোখের পাতা এক করতে পারেননি৷ অন্যদিকে, গতকালই ওই অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন তানিয়া শেঠ নামের এক চাকরি প্রার্থী৷ অভিযোগ, অসুস্থ অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে গেলে, তানিয়া শেঠের চিকিৎসা করতে অস্বীকার করে হাসপাতাল কর্তপক্ষ৷ তাঁদের তরফে জানান হয়, তানিয়ার কিছু হয়নি৷ তবে রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন তানিয়া৷ তখন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়৷ সেখানেই এখন তিনি চিকিৎসাধীন৷

রবিবার ২৫তম দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের এই অনশন৷ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৭০ জন৷ অনেকেরই ইউরিন ইনফেকশনের মতো সমস্যা দেখা দিয়েছে৷ বিশেষ করে শৌচালয়ের সমস্যায় ভুগছেন মহিলারা৷ তাঁরা জানিয়েছেন, সকালে সুলভ ব্যবহারের সুযোগ থাকলেও রাতে তা সম্ভব হয় না৷ ফলে সারা রাত একপ্রকার জল না খেয়েই কাটাতে হয়৷ ফলে ইউরিন ইনফেকশনের মতো সমস্যা বাড়ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন