সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরু আগে জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়ায়নি দুই যুবক, তার প্রতিবাদ করেন হলে উপস্থিত অন্যান্যরা৷ প্রতিবাদ করেন ওই হলেই সিনেমা দেখতে যাওয়া তিলজলা থানার ওসি জয়সূর্য মুখোপাধ্যায়ও৷ বদলে দুই যুবকের হাতে আক্রান্ত হতে হল তাঁকে৷ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ খোঁজ চলছে আরও একজনের৷
[শহরে পা রাখছে লালফৌজের প্রতিনিধি দল, বৈঠক ফোর্ট উইলিয়ামে]
রবিবার রাতে৷ সঞ্জয় দত্তের জীবনের উপর নির্মিত ও রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমা দেখতে গিয়েছিলেন কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের ডিসি কল্যাণ মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গে আরও কয়েকটি থানার ওসি ও এসি৷ শেষ শোয়ে পাক সার্কাস এলাকার একটি নামকরা মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন তাঁরা৷ সেই দলেরই সদস্য ছিলেন তিলজলা থানার ওসি জয়সূর্য মুখোপাধ্যায়৷ জানা গিয়েছে, সিনেমা শুরুর আগে হলের মধ্যে বেজে ওঠে জাতীয় সংগীত৷ হলের সকলে দাঁড়ালেও, না দাঁড়িয়ে পায়ের উপরে পা তুলে বসে ছিল দুই যুবক৷ যা দেখে হলের মধ্যেকার অনেকেই প্রতিবাদ করেন৷ কিন্তু সিনেমা শুরু হয়ে যাওয়ায় তা সাময়িকভাবে থেমে যায়৷
[দূষিত হচ্ছে উচ্চশিক্ষার বাতাবরণ, উদ্বেগ প্রকাশ বিদ্বজনদের]
জানা গিয়েছে, আসল ঘটনা ঘটে বিরতির সময়ে৷ তখন আবারও ওই দুটি ছেলের সঙ্গে উক্ত কারণেই বাকবিতণ্ডা বাধে হলের বাকিদের৷ যেখানে প্রতিবাদ করেন ওসি জয়সূর্য মুখোপাধ্যায়৷ অভিযোগ, তারপরেই তাঁর উপরে চড়াও হয় ওই দুই যুবক৷ তাঁকে হেনস্তা করে, চলে মারধর৷ এমনকি তাঁকে সেখানে ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা৷ তাঁকে উদ্ধার করেন বাকি পুলিশ অফিসাররা৷ মামলা দায়ের হয় কড়েয়া থানায়৷ পরে সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়৷ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ খোঁজ চলছে অন্যজনের৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র