West Bengal Weather Update

রথের কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, নিম্নচাপ-মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ!

সমুদ্র উত্তাল থাকবে। ১৮ জুলাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:০৯

options
link
রথের কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, নিম্নচাপ-মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ!

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ! বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়ায়। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার থেকে কমবে বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের পাঁচ জেলায়।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ও শক্তি বাড়াচ্ছে। উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের এই নিম্নচাপের অবস্থান। অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। আগামী দু’দিনে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকবে। ১৮ জুলাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কয়েক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পাঁচ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা। বাকি সব জেলাতে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।

Advertisement

অন্যদিকে, বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পার্বত্য এলাকায়। হলুদ বৃষ্টির সতর্কতা উপরের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার অতিবৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিপং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। সোমবারে ও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা উপরের পাঁচ জেলাতেই। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.