বিজয়গড়ে গলার নলি কেটে আত্মঘাতী যুবক, ছড়াল চাঞ্চল্য

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:০২

options
link
বিজয়গড়ে গলার নলি কেটে আত্মঘাতী যুবক, ছড়াল চাঞ্চল্য
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: নিজেই নিজের গলার নলি কেটে আত্মঘাতী হলেন এক যুবক। রহস্যজনক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে।

Advertisement

ঘটনা রবিবার রাতের। পুলিশ সূত্রে খবর, বান্ধবী নম্রতা দর্জির সঙ্গে বিজয়গড়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ২২ বছরের সুমিত গুরুং। রবিরার রাতে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া-ঝাটি হয়। তারপরই ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ করে দেন সুমিত। এবং রাগের মাথায় ধারাল কোনও অস্ত্র দিয়ে নিজের গলা কেটে ফেলেন। সুমিতের কাণ্ড দেখে চমকে ওঠেন নম্রতা। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু দরজা, জানলা বন্ধ থাকায় বাইরের কেউ তাঁর ডাক শুনতে পাননি। ফলে নিজেই কোনওক্রমে সুমিতকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। হাতের সামনেই পেয়ে যান টেপ। তা দিয়েই রক্ত বন্ধ করার চেষ্টা করেন নম্রতা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। যন্ত্রণায় ছটফট করছিলেন সুমিত। শরীর থেকে অনেকখানি রক্ত বের হয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে যাদবপুর থানার পুলিশকে খবর দেয়। সুমিতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[‘দুর্গাপুজোর বিসর্জন ও মহরম নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে’]

ঘটনায় আটক করা হয়েছে ২৬ বছরের নম্রতাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে সুমিত এমন নৃশংসভাবে আত্মহননের পথ বেছে নিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন মর্মান্তিক কাণ্ডে থমথমে গোটা এলাকা।

Advertisement

[চোর সন্দেহে সারা শরীরে সুচ ফুটিয়ে অত্যাচার, বর্বরতা জয়নগরে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.