জমি দখল মামলায় (Land Grab Case) গ্রেপ্তার দেবাশিস কুমার ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়। তৃণমূল জমানায় তিনি জোর করে জমি দখল, তোলাবাজি করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে অমিতের বাড়িতে তল্লাশিও চালায় ইডি। অবশেষে মঙ্গলবার রাতে কলকাতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
ইডির দাবি, জাল বিক্রয় চুক্তি, ভুয়ো পাওয়ার অব এটর্নি, জমির রেকর্ডে কারচুপির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা দুর্বল ও অসহায় জমি মালিকদের টার্গেট করতেন। প্রতারণার মাধ্যমে দখল করা জমিতেই গড়ে উঠত বহুতল। ভুয়ো সেল ডিড তৈরি করার ক্ষেত্রে তৃণমূলের জমানায় দেবাশিস কুমারের সহযোগিতা পেতেন অমিত।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। পশ্চিমবঙ্গের একাধিক থানায় ২০টিরও বেশি এফআইআর রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। ঠিক কী কী অভিযোগ রয়েছে অমিতের বিরুদ্ধে? ইডির দাবি, জাল বিক্রয় চুক্তি, ভুয়ো পাওয়ার অব এটর্নি, জমির রেকর্ডে কারচুপির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা দুর্বল ও অসহায় জমি মালিকদের টার্গেট করতেন। প্রতারণার মাধ্যমে দখল করা জমিতেই গড়ে উঠত বহুতল।
ইডির দাবি, নথি জাল করা থেকে জমির মালিকানা বদলে ভুয়ো সেল ডিড তৈরি করার ক্ষেত্রে তৃণমূলের জমানায় দেবাশিস কুমারের সহযোগিতা পেতেন অমিত। এই মামলায় অমিতের সূত্র ধরেই বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এপ্রিল মাসে দেবাশিস কুমারের অফিস ও বাড়িতে অভিযান চালায় আয়কর দপ্তর। তাঁকে ইডির দপ্তরে তলবও করা হয়েছিল। ফলে অমিতের গ্রেপ্তারি দেবাশিস কুমারের জন্য অশনি সংকেত বলেই দাবি ওয়াকিবহল মহলের।
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে